আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তাঁর খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। ১৬ বছর ধরে চলতে থাকা এ সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্ব পরিবর্তন পুরো বিশ্বের জন্যেই অন্যতম একটি মুহূর্ত।

এর আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। এবার পুরো মালিকানাই তাঁর দখলে।

টুইটার কেনার ঘোষণার পর এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, ‘বাকস্বাধীনতা একটি কার্যকর গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। টুইটার হলো সেই ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানুষের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।’

এর আগে মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার প্রস্তাবকে ‘সেরা ও চূড়ান্ত’ বলে অভিহিত করেন।

এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছিল, টুইটার সাধারণ শেয়ার মালিকদের ৫৪ ডলার ২০ সেন্ট দামে শেয়ার বিক্রির পরামর্শ দিতে পারে। আর এই ঘোষণা সোমবারেই দিতে পারে টুইটারের পরিচালনা পর্ষদ। এরপর পুরো মালিকনা কিনে নেওয়ার খবর এলো।

ইলন মাস্ক টুইটারের বিভিন্ন ধরনের নীতির সমালোচক। তিনি এ প্রতিষ্ঠানটিকে ‘নিরঙ্কুশ বাক স্বাধীনতার’ প্ল্যাটফর্ম হতে হবে বলে মন্তব্য করেছিলেন। টেসলার সিইও আগেই বলেছিলেন, বাকস্বাধীনতার জন্য প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবং এর পরিসর বাড়াতে টুইটারকে ব্যক্তিগতভাবে কিনে নেওয়া দরকার।

টুইটারকে অধিগ্রহণ করার মাত্র চারদিন আগে একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তাঁর ওই প্রস্তাবের পর টুইটারে নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা শুরু করে। টুইটারের অনেক অংশীদার চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত