আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘গ্লোবাল বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠানে পুরস্কৃত ‘ইডটকো বাংলাদেশ’

‘গ্লোবাল বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠানে পুরস্কৃত ‘ইডটকো বাংলাদেশ’

সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’ সম্প্রতি ‘গ্লোবাল বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন ট্রেইনিং, ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ এন্ড ম্যানেজিং হেলথ এট ওয়ার্ক’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও, ব্যক্তিগত ক্যাটাগরিতে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন অর্জন করেছেন ‘বেস্ট কর্পোরেট স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড’ এবং প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর রিজওয়ান  হামিদ কুরাইশি ‘এইচআর প্রফেশনাল অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন। গত ৬ মে শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দের উপস্থিতিতে মুম্বাইয়ের ‘তাজ ল্যান্ডস এন্ড’-এ আনুষ্ঠানিকভাবে এসব অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। 

‘ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস’-এর সঙ্গে যৌথভাবে ‘দ্য এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট’ এবারের বার্ষিক ‘গ্লোবাল বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজন করেছে। এশিয়াতে মানবসম্পদ কার্যক্রমে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান, ‘এইচআর টিম’, ও ব্যক্তিবিশেষকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, “স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আমাদের বিদ্যমান প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করছে এই অ্যাওয়ার্ডগুলো; যা গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিতবোধ করছি। এই স্বীকৃতি ইডটকোর ‘বায়োনিক অর্গানাইজেশন স্ট্র্যাটেজি’র প্রতিফলন, যেটি কর্মীবান্ধব কাজের সংস্কৃতিকে উৎসাহিত করে এবং ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের উৎকর্ষতা অর্জনের জন্য অভিনব ও টেকসই ব্যবস্থাসমূহের কার্যকর প্রয়োগ এবং সফল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এই অর্জন কর্মীদের কল্যাণে আরো কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক রীতিনীতির চর্চায় আমাদের অনুপ্রাণিত করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় ‘নেক্সট-জেনারেশন কানেক্টিভিটি’র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

শীর্ষস্থানীয় টাওয়ার অবকাঠামো সেবা প্রদানকারী কোম্পানি ‘ইডটকো বাংলাদেশ’ ২০১৩ সাল থেকে দেশে কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সবার জন্য নির্বিঘ্ন সংযোগ-সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল লক্ষ্য পূরণে টেকসই ও শেয়ার উপযোগী অবকাঠামো তৈরিতে ইডটকো ধারাবাহিকভাবে বিনিয়োগ এবং অভিনব পণ্য-সেবা’র উদ্ভাবন ঘটিয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত