আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্টারনেট ব্যবহার শেখাতে গুগল বাস চালু

ইন্টারনেট ব্যবহার শেখাতে গুগল বাস চালু

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহার শেখানোর জন্য গুগল বাস চালু হয়েছে। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা দেওয়া হয়।তথ্যপ্রযুক্তি বিভাগের সহায়তায় সার্চ ইঞ্জিন গুগল এই উদ্যোগ হাতে নিয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বাসটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমারজিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেনস ম্যাকক্লুর উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক বছর দেশের ৩৫টি এলাকায় ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করবে গুগল। শিক্ষার্থীরা যাতে ইন্টারনেট ব্যবহারের দক্ষতা অর্জন করে নিজেদের প্রচেষ্টায় যেকোনো প্রকল্প তৈরি ও ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করতে পারে, এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।বাসটিতে আসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এর প্রতিটি আসনের সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগসংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। অডিও ও ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের বাসে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে গুগলের সঙ্গে আরও অনেক প্রকল্প গ্রহণ করা হবে। ম্যাকক্লুর বলেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে বাংলাদেশের উদ্যমী তরুণেরা ইন্টারনেটের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে উদ্যোগী হবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত