আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

বিশ্বজুড়ে কম্পিউটারকে টেক্কা দিচ্ছে স্মার্টফোন

বিশ্বজুড়ে কম্পিউটারকে টেক্কা দিচ্ছে স্মার্টফোন

Comouter vs Smartphone

স্মার্টফোন মালিকদের সংখ্যা
কম্পিউটার মালিকদের চেয়ে বৃদ্ধি
পেয়েছে। বর্তমানে স্যামসাং সবচেয়ে
জনপ্রিয় ফোন তৈরি করছে। আর অ্যাপল
বানাচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত
স্মার্টফোন। প্রতিদিনই স্মার্টফোন
বিক্রির সংখ্যা বাড়ছে।
গ্লোবাল ওয়েব ইনডেক্স
(জিডাব্লিউআই)-এর এক জরিপে বলা হয়,
পৃথিবীর প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক
মানুষ স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহার
করেন। ট্যাবলেটের সংখ্যাও প্রায় ৫০
শতাংশ ছাড়িয়েছে।
জিডাব্লিউআই-এর রিপোর্টে বলা হয়,
আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর
গবেষণা করা হয়। ৩৪টি অঞ্চলের
স্মার্টফোন ব্যবহারকারীদের বেছে
নেওয়া হয় যারা ৪৭ হাজার ৪৯৬ জন
ইন্টারনেট ব্যবহার করেন। এদের ৮৮
শতাংশ কম্পিউটারের মালিক। এদের ৭৯
শতাংশ স্মার্টফোনের মাধ্যমে
ইন্টারনেট ব্যবহার করতে পছন্দ করেন।
এভাবে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির
সঙ্গে সঙ্গে গতানুগতিক কম্পিউটারের
প্রভাব কমে আসছে।
২০১২ সালের এক হিসাব তুলে ধরে বলা
হয়, গড়ে ৪ ঘণ্টা ৩১ মিনিট সময় ব্যয় করা
হতো কম্পিউটারে। আর মোবাইলে মানুষ
গড়ে সময় দিতো ১ ঘণ্টা ২৪ মিনিট। ২০১৫
সালে এসে দেখা গেছে, স্মার্টফোনে
প্রতিদিন গড়ে ২ ঘণ্টা ১ মিনিট সময় দেন
মানুষ। পাশাপাশি পিসি-তে সময় ব্যয়ের
পরিমাণও কমেছে যা ৪ ঘণ্টা ৫ মিনিটে
ঠেকেছে। গোটা বিশ্বে ১৬-২৪ বছর
বয়সীরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ২৫
মিনিট সময় ব্যয় করেন মোবাইলে।
মোবাইলের ব্র্যান্ডের খবর নিতে গিয়ে
দেখা গেছে, স্যামসাং সবচেয়ে বেশি
ব্যবহৃত হয়। মোবাইলে ইন্টারনেট
ব্যবহারকারীদের মাত্র ২০.৩ শতাংশ
আইফোনের মালিক। চীনে
জিডাব্লিউআই-এর হিসাবে বলা হয়,
জরিপকৃতদের এক-চতুর্থাংশ আইফোনের
মালিক। এদের ৪০ শতাংশ পরেরবার
আইফোন কেনার কথাই ভাবেন। গোটা
বিশ্বে জরিপকৃতদের ৪৭ শতাংশের
কাছে ট্যাব আছে।
পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে
জরিপকৃতদের ১১ শতাংশ স্মার্টওয়াচের
মালিকানার কথা জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত