আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে মেটা। শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

তারা বলছে, অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে থাকতে পারে।

মেটা জানিয়েছে, তারা এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে। অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে।

ফেসবুক বলেছে, ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে। অ্যাপল বলেছে, সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যালফাবেটের একজন মুখপাত্র বলেছেন, গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে।

মেটার গ্লোবাল থ্রেট ডিসরাপশনের পরিচালক ডেভিড অ্যাগ্রানোভিচ বলেছেন, সাইবার অপরাধীরা জানেন যে এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয়। তারা তাই এ ধরনের থিম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি করে।

মেটা বলেছে, তারা ব্যবহারকারীদের এ বিষয়ে পরামর্শ দেবে এবং সমস্যাযুক্ত অ্যাপগুলো চিহ্নিত করতে সহায়তা করবে যেগুলো ফেসবুক কিংবা অন্য কোনো অ্যাপের তথ্য চায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত