আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

'ইন্টারনেট ছাড়া মনে হয় অন্ধকার যুগে আছি'

'ইন্টারনেট ছাড়া মনে হয় অন্ধকার যুগে আছি'

“মোবাইল ফোনের খালি স্ক্রিনটি আমার দিকে
নিস্পলকভাবে তাকিয়ে আছে।আবারো ইন্টারনেট
বন্ধ। আমার মনে হচ্ছে আবারো আমি কোন
নির্জন দ্বীপে আটকা পড়েছি।”
কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মহাপারা পারভেজ তার
ইন্টারনেটবিহীন অবস্থাকে এভাবেই বর্ণনা
করেছেন। কারণ বিভিন্ন অজুহাতে কাশ্মিরে প্রায়ই
ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
‘ভূ-স্বর্গ’ হিসেবে পরিচিত কাশ্মিরে ইন্টারনেট
বেশ নিয়ন্ত্রিত। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
মহাপারা পারভেজ শ্রীনগর থেকে ২০ কি:মি: দুরে
বসবাস করেন।
কিন্তু অন্য কোথাও সে চট করেই যেতে
পারে না। এজন্য প্রতিদিনই তাকে নতুন করে
সিদ্ধান্ত নিতে হয়।
কোথাও বনধ ডাকা হয়েছে কিনা, কোথাও কারফিউ
আরোপ করা হয়েছে কিনা –এসব খবর তাকে
প্রতিনিয়ত সে খবরা-খবর নিতে হয়।
এজন্য মহাপারা পারভেজকে নির্ভর করতে হয়
বিভিন্ন খবরের ওয়েবসাইট এবং ফেসবুকে
বন্ধুদের সাথে তথ্য আদান-প্রদান করতে হয়।
কাশ্মিরে টেলিভিশনের খবরে সব ধরনের তথ্য
পাওয়া যায় না । ২০০৮ সালে গ্রীষ্মের পর বেশ
কয়েকশ যুবক রাস্তায় বিক্ষোভ করে এবং
নিরাপত্তাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছে।
সে খবর প্রচারের ক্ষেত্রে কর্তৃপক্ষ
নিষেধাজ্ঞা জারী করেছিল। এমনকি খবরের
কাগজ মানুষের কাছে অনেক দেরিতে পৌঁছে।
কাশ্মিরে ইন্টারনেটের মাধ্যমেই দ্রুত গতিতে
তথ্য আদান-প্রদান হয়। এ বিষয়টি সব রাজনৈতিক দল
ভালো করেই জানে।
এমনকি রাজনৈতিক দলগেুলো ফেসবুকের
মাধ্যমেই তাদের বনধের ডাক দেয়।
কাশ্মিরে ইন্টারনেট এতো হরহামেশা বন্ধ করা হয়
যেটি দেখে মহাপারা পারভেজ-এর কাছে মনে হয়
তিনি ‘অন্ধকার যুগে’ ফিরে গেছেন।
“একদিন আমি এবং আমার এক বন্ধু পরীক্ষা দেয়ার
জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু
বিশ্ববিদ্যালয়ে পৌঁছে জানতে পারলাম যে পরীক্ষা
হবে না। কর্তৃপক্ষ বললো এই নোটিশ আগেই
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছিল”
এমনকি একবার ঈদের সময় টানা তিনদিন ইন্টারনেট
বন্ধ ছিল। সে সময় কাশ্মিরে অবস্থানরত পর্যটকরা
তাদের গন্তব্যে ফিরে যাবার জন্য অনলাইনে
ফিরতি টিকিট কিনতে পারছিলেন না।
যে কাজটি অনায়াসে অনলাইনে ঘরে বসেই করা
যায় সেজন্য অনেককেই দূর-দূরান্তে ছুটতে
হয়। কারণ ইন্টারনেটের উপর কোন ভরসা নেই।
যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত