আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

২০২২ সালের ট্রেন্ড ও ক্রিয়েটরস তালিকা প্রকাশ করলো টিকটক

২০২২ সালের ট্রেন্ড ও ক্রিয়েটরস তালিকা প্রকাশ করলো টিকটক

শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘টিকটক রিপোর্ট ২০২২’-এর বার্ষিক প্রতিবেদনে প্ল্যাটফর্মটির গ্লোবাল কমিউনিটির ট্রেন্ড, ক্রিয়েটর ও বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। যেখানে ‘#ফরইউ’ জনপ্রিয় হয়েছে। টিকটক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে টিকটকের মাধ্যমে মানুষ নানা ধরনের অভিজ্ঞতা লাভ করেছে। নতুন কিছু টিপস শেখানো হয়েছে, যার মাধ্যমে আমাদের জীবনযাপন সহজ হয়েছে। রান্নার মতো বিষয়গুলো শেখা হয়েছে। প্রিয় খেলার মুহূর্তগুলো উদযাপন করা হয়েছে, আমাদের মাথায় ঘুরতে থাকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নিজে নিজে গান গাওয়া হয়েছে।

টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, আমাদের বৈশ্বিক কমিউনিটি যারা এই বছরে বিভিন্ন বিষয়কে ট্রেন্ড করে তুলেছে, নতুন নতুন সব আইডিয়া এনেছে, অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করেছে, তাদের প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছেন এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে শেয়ার করে মজা করেছেন।

বাংলাদেশ থেকে চলতি বছরে জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছে সামিরা খান মাহি। তিনি তার ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়। এবছর জীবনমুখী শিক্ষামূলক জনপ্রিয় ভিডিওর তালিকায় সবার উপর রয়েছেন জুবায়ের তালুকদার। তিনি বছরজুড়ে মোবাইল ক্যামেরার বিভিন্ন ট্রিকস শেয়ার করেছেন।

জনপ্রিয় গান এবং সাউন্ডট্র্যাকের ভিডিও’র তালিকায় শীর্ষে রয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান ‘বেণী খুলে’। বছরজুড়েই গানটি সবার মুখে মুখে শোনা গেছে।

তরুণ প্রতিভাবান টিকটক ক্রিয়েটরদের তালিকায় সবার প্রথমেই রয়েছে ডা. অনুরাধা দত্ত। পেশায় চিকিৎসক হয়েও ফ্যাশন, লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে কনটেন্ট তৈরি করে তিনি নিজেকে একজন বহুমুখী মেধাবী ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করছেন। এবছর তিনি তার 'গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে ফলোয়ারদের মন জয় করেছেন।

বছরজুড়ে বাংলাদেশের জনপ্রিয় সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার উপরে ছিল পিক মাই মেকআপ। ট্রেন্ডটি অনুসরণ জনপ্রিয় টিকটক ক্রিয়েটররা অসংখ্য ভিডিও তৈরি করেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত