আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

উন্মোচনের আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৩'র ছবি ফাঁস

উন্মোচনের আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৩'র ছবি ফাঁস

স্যামসাংয়ের বহুল কাঙ্ক্ষিত স্মার্ট ডিভাইস 'গ্যালাক্সি এস২৩' উন্মোচন হতে পারে আগামী ১ ফেব্রুয়ারি। নতুন ডিভাইনটি উন্মোচনের দিন ঘনিয়ে এলেও ডিভাইসটি দেখতে কেমন হবে বা এতে কী ধরনের ফিচার থাকছে, তার কিছুই অবশ্য এখনও প্রকাশ করেননি স্যামসাং।

তবে স্যামসাং না জানালেও ডিভাইসটির আসল ছবি ও ডিজাইন ফাঁস করার দাবি জানিয়েছে জার্মান প্রযুক্তি সাইট উইনফিউচার।উইনফিউচারের বরাতে প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, কালো, সাদা, সবুজ ও গোলাপি রঙে পাওয়া যাবে স্যামসাং 'গ্যালাক্সি এস২৩'। ডিভাইসটিতে থাকতে পারে উজ্জ্বল 'ওলেড' ডিসপ্লে, কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর 'স্ন্যাপড্রাগন ৮'। ডিভাইসটির পেছনে থাকবে তিন ক্যামেরার সেটআপ।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'গ্যালাক্সি এস ২২'-এর তুলনায় 'গ্যালাক্সি এস২৩'-এর ক্যামেরা সেটআপেও পরিবর্তন আসবে। এর আগেও একাধিকবার স্যামসাং ডিভাইসের আগাম খবর ফাঁস করে তাক লাগিয়ে দিয়েছিল উইনফিউচার। ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মটির এবারের খবরও সঠিক হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত