আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্টেলের নতুন চিপে গতির রেকর্ড

ইন্টেলের নতুন চিপে গতির রেকর্ড

প্রযুক্তিপণ্য নির্মাতা ইন্টেল নতুন প্রজন্মের চিপ উন্মোচন করেছে। কোম্পানিটির দাবি, গত বৃহস্পতিবার উন্মোচিত 'কোর আই৯-১৩৯০০ কেএস' মডেলের এ চিপ 'ওভারক্লকিং ছাড়াই' ৬ গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারে। নতুন এ চিপ ডেস্কটপ প্রসেসরে কাজ করবে। নতুন চিপটি আগের সংস্করণের নতুন আপগ্রেড। পুরোনো চিপের সর্বোচ্চ গতি ৫ দশমিক ৮ গিগাহার্টজে পৌঁছালেও এর ভিত্তি ক্ষমতা ছিল ১২৫ ওয়াট। নতুন চিপের ক্ষমতা ১৫০ ওয়াট।

নতুন চিপে গতি এবং কার্যক্ষমতা দুটোই বেড়েছে। ইন্টেলের দাবি সত্য হলে এটি হবে ডেস্কটপ কম্পিউটারের প্রসেসরে গতির নতুন রেকর্ড। ইন্টেলের ভাষ্য, প্রসেসরের 'থারমাল ভেলোসিটি বুস্ট' নামে প্রযুক্তির মাধ্যমে নতুন গতি আনা সম্ভব হয়েছে। এ প্রযুক্তি চিপকে অপেক্ষাকৃত শীতল রেখে তুলনামূলক বেশি গতিতে কাজ করার সুযোগ দেয়। চিপটির আগের সংস্করণে এ পার্থক্য ছিল না। তবে নতুন চিপ থেকে সর্বোচ্চ সুবিধা পেতে ভালো কুলিং সিস্টেম ব্যবহার করতে হবে। গতিময় হলেও নতুন চিপে আগের সংস্করণের মতোই ২৪টি কোর, ৩৬ মেগাবাইট ক্যাশ ডাটা ও ২০টি 'পিসিআইই লেন' রয়েছে।

আগের সংস্করণেও একই ধরনের ফিচার ছিল। আর নতুন প্রসেসরটি 'জি৭৯০' ও 'জি৬৯০' দুটো মাদারবোর্ড সমর্থন করবে। নতুন চিপের জন্য 'বায়োস' আপডেট করে নিতে হবে। চিপটির দাম হবে ৭০০ ডলার। এদিকে আগামী মাসে উন্মোচিত হতে যাচ্ছে ইন্টেলের প্রতিদ্বন্দ্বী এএমডির নতুন প্রজন্মের চিপ। এএমডি এরই মধ্যে 'রাইজেন ৯ ৭৯৫০এক্স৩ডি' নামে নতুন চিপ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছে। এটি ৫ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারবে। এএমডির প্রসেসরে '৩ডি ভি-ক্যাশ' প্রযুক্তি থাকায় তুলনামূলক বেশি ক্যাশ ডাটা যুক্ত করা যাবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত