আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৪৫ দিনে মঙ্গলে যাবে মানুষ

৪৫ দিনে মঙ্গলে যাবে মানুষ

মঙ্গলগ্রহে যাত্রার সময় সাত মাস থেকে মাত্র ৪৫ দিনে নেমে আসছে। এমনই এক পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রকেট তৈরিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘বাইমোডাল নিউক্লিয়ার থার্মাল রকেট’ নামে পরিচিত নভোযানটি সৌরজগতে মানুষ ও পণ্য বহনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।

এর ফলে, আন্তঃগ্রহ যাত্রায় দীর্ঘ সময় বিকিরণে উন্মুক্ত হয়ে থাকার ঝুঁকিও কমে আসবে। ধারণাটি এসেছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা’র অধ্যাপক রায়ান গসের কাছ থেকে।

তিনি দাবি করেন, এই ‘বাইমোডাল’ নকশা সুদূর মহাকাশ অভিযান খাতে ‘বিপ্লব ঘটাবে’। বিশাল ঝুঁকির পাশাপাশি বিশাল প্রাপ্তিযোগ আছে এমন বেশ কিছু প্রকল্পে বিনিয়োগে লক্ষ্যস্থির করেছে নাসা। আগামী কয়েক দশকে মহাকাশ অভিযানে নাটকীয় ফল দেওয়ার এমন অন্যতম সম্ভাবনাময় উদ্যোগ হিসাবেই এতে অর্থায়ন করছে নাসা।

‘সরকার ও এই পুরো শিল্প একসঙ্গে কাজ করার মাধ্যমে মহাকাশে পারমাণবিক যুগের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।’-বলেন, ‘স্পেস টেকনোলজি মিশন’ বিভাগে নাসার সহকারী প্রশাসক জিম রয়টার।

‘নকশাবিষয়ক এসব চুক্তি মহাকাশ অভিযানে ব্যবহারযোগ্য পারমাণবিক ইঞ্জিন তৈরির উদ্যোগে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। একদিন এটি বিভিন্ন নতুন অভিযান ও চোখ ধাঁধানো আবিষ্কারের দিকেও হয়তো আমাদের নিয়ে যাবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত