আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্টেলের চেয়ারম্যান বাংলাদেশি ওমর ইশরাকের পদত্যাগ

ইন্টেলের চেয়ারম্যান বাংলাদেশি ওমর ইশরাকের পদত্যাগ

শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ওমর ইশরাক। গত সোমবার পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ড পরিচালক ফ্রাঙ্ক ইয়েরি। চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও ইন্টেলের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০২০ সালে ইন্টেল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন ড. ওমর ইশরাক। এর আগে ২০১৭ সালের মার্চ থেকে ইন্টেলের পরিচালনা পর্ষদেও সদস্য ছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে স্বাস্থ্যবিষয়ক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেন ইশরাক। এরপর যোগ দেন ইন্টেলে।

ঢাকার সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থী ওমর ইশরাক লন্ডনের কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি করেন। তিনি এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য। ওমর ইশরাকের পদত্যাগের খবর নিশ্চিত করে ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, 'প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইন্টেলে আমাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি অন্যতম শীর্ষ ছিলেন।' ইন্টেলকে ঢেলে সাজাতে ২০২১ সালে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পান গেলসিঙ্গার। ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান 'ভিএমওয়্যার' থেকে ইন্টেলের প্রধান নির্বাহী হিসেবে নিয়ে আসা হয় গেলসিঙ্গারকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত