আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মোশন ভিউতে জি-টাইড কলিং স্মার্টওয়াচ

মোশন ভিউতে জি-টাইড কলিং স্মার্টওয়াচ

দেশের বাজারে জি-টাইড ব্র্যান্ডের ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ আনল বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। ‘জি-টাইড এস-১ লাইট’ মডেলের স্মার্টওয়াচটি শনিবার বিকালে এক ফেসবুক লাইভে ডিভাইসটি উন্মোচন করা হয়।

মোশন ভিউ লিমিটেডের পক্ষ থেকে স্মার্টওয়াচটির বিস্তারিত ফিচার তুলে ধরা হয়। লাইভে যুক্ত হয়ে বেশ কয়েকজন জিতে নেন জি-টাইড এস-১ লাইট’, আকর্ষণীয় গিফট এবং অফিসিয়াল টি-শার্ট। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টওয়াচটিতে থাকা বিভিন্ন ফিচারে ২৪ ঘণ্টা হার্ট রেইট মনিটর, ঘুমের কোয়ালিটি পর্যবেক্ষণ, রক্তে অক্সিজেনের মাত্রা, দেহের তাপমাত্রা পরিমাপসহ আরও নানা সুবিধা দেয়।

একবার ফুল চার্জে টানা ৭ দিন ব্যবহার করা যাবে এটি। স্মার্ট এ ঘড়িটির অন্যতম বিশেষত্ব হলো এটিতে থাকা ব্লুটুথ কলিং ফিচার। মোবাইলে সংযুক্ত থাকা অবস্থায় সরাসরি এ ওয়াচ থেকেই কল রিসিভ বা কাউকে কল করা যাবে।

মোশন ভিউ জানায়, শনিবার থেকেই দেশব্যাপী মোশন ভিউয়ের সব আউটলেট, অনুমোদিত রিটেইল পয়েন্টে ও অনলাইনে স্মার্টওয়াচটি পাওয়া যাবে। ১২ মাসের ওয়ারেন্টি সুবিধাসহ স্মার্টওয়াচটির কালো রঙের ভার্সনটির দাম ৩,৪৯০ টাকা ও গ্রে রঙের সংস্করণের দাম ৩,৬৯০ টাকা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত