আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে প্রথম তৈরি সোলার সাইকেল

বাংলাদেশে প্রথম তৈরি সোলার সাইকেল

পরিবেশ বান্ধব সোলার সাইকেল।
নেই কোনো চার্জের খরচ।
দিনের বেলায় এটি সূর্যের আলোয়
চার্জ নেবে এবং যদি রাতে চালানো
হয় তাহলে রাস্তায় অন্যান্য যানবাহনের
হেড লাইটের আলোতেও চার্জ
নেবে। এই চার্জে ১ ঘণ্টায় চলবে
২০/২৫ কিলোমিটার।
দেখতে ও শুনতে অদ্ভুত মনে
হলেও এমন একটি সাইকেল তৈরি
করেছেন দিনাজপুর পলিটেকনিক
ইনস্টিটিউটের তিন ছাত্র। এরা হলেন
ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজির
ষষ্ঠ পর্বের ২য় শিফটের ছাত্র
দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টির মাধব
মল্লিকের ছেলে বিজয় মল্লিক
(১৮), মাশিমপুরের আবদুস সামাদের
ছেলে সাব্বির হোসেন ও
নীলফামারী জেলার বেড়াকুঠির
হেমন্ত কুমার রায়ের ছেলে শান্ত
কুমার রায় (১৮)। এ ধরনের দ্রুতগতি
সম্পন্ন ও সাশ্রয়ী সাইকেল
বাংলাদেশে এটাই প্রথম। যার নাম
দেওয়া হয়েছে ‘সোলার
সাইকেল’। তিন ছাত্র জানান, যদি চলতে
চলতে কখনো চার্জ শেষ হয়ে যায়
তাহলে স্বাভাবিক সাইকেল যেভাবে
প্যাডেল ব্যবহার করে চালাতে হয়,
ঠিক সেভাবেই চালাতে হবে। তাতে
অটোমেটিক ব্যাটারিগুলো চার্জ
হতে থাকবে। এই সাইকেল বেশি
ভারিও নয়। এ সাইকেলের সুবিধা
হলো, সাধারণ সাইকেল থেকে এটি
অনেক দ্রুতগতি সম্পন্ন। মোটর
লাগানো তবুও বিদ্যুৎ খরচ করে চার্জ
দিতে হয় না। আর তেল খরচ নেই।
তারা আরও জানান, সাইকেলটি শহরে
বের করলেই সবাই কেমন যেন
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
বর্তমানে মোটরসাইকেলের
পাশাপাশি আরেকটি বৈদ্যুতিক চার্জ
সিস্টেম মোটরসাইকেল বাজারে
পাওয়া যাচ্ছে। কিন্তু তার দামও অনেক
বেশি।
 আর এ ধরনের একটি সোলার
সাইকেল তৈরি করতে প্রয়োজন
একটি সাইকেল, ২০ ওয়াটের ১টি
সোলার প্যানেল, ২৪ ভোল্টের
২টি ব্যাটারি, পিকআপ সেট, ১টি ডিসি
মোটর ও ১টি আইপিএস। আর এতে
খুব বেশি হলে খরচ হয় প্রায় ১২
থেকে ১৫ হাজার টাকা। তিন ছাত্র
বলেন, যেহেতু এটি বাণিজ্যিকভাবে
দেশের জন্য লাভজনক, সেহেতু
সরকারি কোনো সুযোগ সুবিধা
পেলে আমরা এটাকে বাজারজাত
করতে পারব। যা আমাদের চলার
পথকে ছোট করে দেবে ও
দেশের জন্য যা অনেক লাভজনক
হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে
এ সাইকেল ভালো অবদান রাখবে।

শেয়ার করুন

পাঠকের মতামত