আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

রোবট বানিয়ে সোনা জেতা

রোবট বানিয়ে সোনা জেতা

‘রানা প্লাজার ধ্বংসস্তূপে যখন আটকে
থাকা মানুষদের উদ্ধারের কাজ চলছিল, তখন
আমাদের মন কেঁদে ওঠে। ভাবি, একটি
আধুনিক যন্ত্র কেন আমাদের নেই, যা
ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের অবস্থান
শনাক্ত করতে পারবে। তাঁর কাছে কিছু জরুরি
সরঞ্জাম পৌঁছে দিতে পারবে। সেই ইচ্ছা
থেকে জরুরি প্রয়োজনে কাজে লাগানো
যায় এমন একটি রোবট তৈরির চিন্তা
আমাদের মাথায় আসে।’ বলছিলেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
(বুয়েট) ছাত্র মো. জাকারিয়া হায়দার।
জাকারিয়া, ধীমান চৌধুরী ও মৃন্ময় সরকার—
বুয়েটের এই তিন শিক্ষার্থীর তৈরি রোবট
সোনার পদক জিতেছে মালয়েশিয়ার
লংকাভিতে গত মাসে অনুষ্ঠিত একটি
আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায়।
সোনাজয়ী দলটির নাম ‘টিম দিশারি’। দলের
তিনজনই পড়ছেন বুয়েটের তড়িৎ ও
ইলেকট্রনিকস কৌশল বিভাগের শেষ বর্ষে।
এই প্রতিযোগিতার নাম ছিল ‘আইইইই-আরএএস
ইন্টারন্যাশনাল রোবট প্রাইড
কম্পিটিশন-২০১৫’। আয়োজনে ছিল
মালয়েশিয়ার রোবটিকস অ্যান্ড অটোমেশন
সোসাইটি।
জাকারিয়া হায়দার বলেন, ‘গত মে মাসের
দিকে একটি রোবট তৈরির কাজ শেষ করি
আমরা। ব্যবহারিক ক্লাসের চূড়ান্ত প্রকল্প
হিসেবে এটা বানাই। আর এটাকেই সেরা
প্রকল্প হিসেবে নির্ধারণ করেন
শিক্ষকেরা। প্রকল্পটির সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক শেখ
আনোয়ারুল ফাত্তাহ।’ গত জুন মাসে
রাজধানীতে অনুষ্ঠিত আইসিটি এক্সপো-২০১৫
মেলায় এই রোবট দেখানো হয়। এরপর দলটি
আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় অংশ
নেওয়ার জন্য আবেদন করে। প্রাথমিক বাছাই
শেষে তাঁরা আমন্ত্রণ পান মালয়েশিয়ায়
যাওয়ার জন্য।
ধীমান চৌধুরী ও মৃন্ময় সরকারের কাছ থেকে
জানা গেল এই রোবটের কাজ সম্পর্কে।
‘ম্যাপ এক্সপ্লোরার’ নামের রোবটটি
ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া মানুষের
অবস্থান বের করতে সহায়তা করবে। একে
দুইভাবে পরিচালনা করা যায়—নিয়ন্ত্রণযন্ত্র
দিয়ে (ম্যানুয়াল) এবং স্বয়ংক্রিয়ভাবে
(অটোমেটিক)। কিপ্যাড বা জয়স্টিক দিয়ে
একে নিয়ন্ত্রণ করা যাবে। নিয়ন্ত্রণযন্ত্র
(কন্ট্রোলার) ব্লুটুথের মাধ্যমে রোবটকে
দিকনির্দেশনা দেয়। রোবটের সঙ্গে
লাগানো আছে ক্যামেরা, ফলে তাৎক্ষণিক
ভিডিও দেখা যায়। ইন্টারনেট সংযোগের
মাধ্যমে উদ্ধারকাজের এই ভিডিও একাধিক
কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোনেও দেখা
যাবে। রোবটটি চলাচল করার সময় সেই
রাস্তার মানচিত্র পাঠাবে। ফলে সুনির্দিষ্ট
দূরত্ব ও অবস্থান বের করা যায় সহজেই।
পরবর্তী উদ্ধারকাজে ব্যবহারের জন্য এই
মানচিত্র সংরক্ষণ করে রাখা হয়। এ ছাড়া
রোবটিক হাত দিয়ে পানির বোতল, শুকনো
খাবারসহ দরকারি জিনিস আটকে পড়া
মানুষদের কাছে পৌঁছানো যাবে।
স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সময় রোবটের
মাইক্রোকন্ট্রোলারে কোনো জায়গার
মানচিত্র কম্পিউটারের মাধ্যমে দিয়ে দিলে
সেটি অনুসরণ করে উদ্ধারকাজে সাহায্য
করবে রোবটটি। কাজের সময় যদি কোনো
কারণে কন্ট্রোলারের সঙ্গে রোবটের
সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে রোবটটি
একা একই অতিক্রম করা মানচিত্র অনুসরণ
করে আবার আগের জায়গায় ফিরে আসবে।
এতে রোবটটি হারিয়ে যাওয়ার কোনো
আশঙ্কা থাকবে না।
‘প্রতিযোগিতার চারটি বিভাগের মধ্যে
আমরা বিশ্ববিদ্যালয় বিভাগে অংশ
নিয়েছিলাম। আমাদের বিভাগে প্রতিযোগী
ছিল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া,
মালয়েশিয়ার ১৭টি দল। তাঁরা সাবমেরিন,
কোয়াডকপ্টার, নজরদারির রোবট,
প্রোস্থেটিক হ্যান্ড, মানবাকৃতির রোবট
ইত্যাদি প্রদর্শন করে—প্রতিযোগিতা নিয়ে
বলেন জাকারিয়া হায়দার। ১৭ ও ১৮ অক্টোবর
হয়েছে এই প্রতিযোগিতা।
মৃন্ময় বলেন, ‘মোট পাঁচটি বিষয় বিবেচনায়
ধরেন বিচারকেরা। আমরা স্বর্ণপদক পাব
ভাবিনি। তবে আত্মবিশ্বাসী ছিলাম।
আমাদের রোবটটির আকার একটু বড় আর
তাতে ছোটখাটো কিছু ত্রুটি ছিল। এটি
পরবর্তী সময়ে আবার নতুন করে তৈরি
করেছি।’
দিশারি দলের তিনজনই নটর ডেম কলেজ
থেকে ২০১০ সালে এইচএসসি পাস করে। এরপর
তিনজনই বুয়েটে ভর্তি হন। রোবট
প্রতিযোগিতার পাশাপাশি অ্যাপ তৈরি,
ধারণা উপস্থাপন ইত্যাদি বিষয় নিয়ে কাজ
করেন তাঁরা। স্বল্পমূল্যের একটি ব্রেইল
প্রিন্টারের মডেলও বানিয়েছিলেন তাঁরা।
দিশারির তিন সদস্যের ভাষ্য, দেশে যন্ত্র
নিয়ে কাজ করার সমস্যা হচ্ছে যন্ত্রাংশের
স্বল্পতা ও আর্থিক সামর্থ্য। অধিকাংশ
ক্ষেত্রেই দেখা গেছে যে গবেষণার জন্য
আর্থিক সুবিধা পাওয়া যায় না। ফলে ভালো
প্রকল্প শুধু প্রকল্পেই থেকে যায়,
বাস্তবজীবনে ব্যবহারের উপযোগী হয় না।
প্রকল্পগুলো যেন মানুষের কাজে লাগে, সেই
চেষ্টা করে যাচ্ছেন বুয়েটের এই তিন ছাত্র।

শেয়ার করুন

পাঠকের মতামত