আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ডের ভুল উত্তরে গুগলের ১০০ বিলিয়ন ডলার ক্ষতি

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ডের ভুল উত্তরে গুগলের ১০০ বিলিয়ন ডলার ক্ষতি

ওপেন এআই চ্যাটবট চ্যাটজিপিটি চমকে দিয়েছে পুরো বিশ্বকে। যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বট (এআই) চ্যাটজিপিটি। চ্যাটজিটিপির এমন সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

তবে, এই সেবা চালু করার আগেই বিশাল ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গুগলের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আর এই একটি ভুল উত্তরের কারণে ১০০ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হলো গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট। খবর বিবিসির।

জানা গেছে, বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার এটি টুইটারে প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপের বিষয়ে কিছু তথ্য দিতে। যেগুলো ৯ বছরের এক বালককে বলা যাবে।

এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

ছোট এ ভুলটি চোখ এড়ায়নি জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। এতে করে কোম্পানিটির ব্র্যান্ড ভেল্যু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজার ছলে এক টুইটে বলেন, ‘শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?’

এদিকে গুগল যখন ‘বার্ড’ সেবা আনার ঘোষণা দেয় তখন এ বিষয়টি নিয়ে কোম্পানিটির বিনিয়োগকারীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন।

মাইক্রোসফট যখন চ্যাটজিটিপি সেবা নিয়ে আসে তখন থেকেই বেশ চাপে আছে গুগল। ওই চ্যাটজিটিপি ব্যবহার করে স্কুলের পাঠদান, গান লেখাসহ প্রায় সবই করা সম্ভব হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত