আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালুর ঘোষণা দিয়েছে মেটা

ফেসবুক-ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালুর ঘোষণা দিয়েছে মেটা

ছবি: এলএবাংলাটাইমস

অর্থের বিনিময়ে একজন ব্যবহারকারীকে তাঁর ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাতৃপ্রতিষ্ঠান মেটা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) থেকে পেইড ভার্সন চালু করেছে মেটা। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য পেইড ভেরিফিকেশন অপশন চালুর ঘোষণা দেন।

নতুন ঘোষণা অনুসারে, এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ১১.৯৯ ডলার অর্থাৎ ১২ ডলার লাগবে প্রতি মাসে।

ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ভেরিফিকেশন ফি চালুর বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘আমাদের সেবার সত্যতা ও নিরাপত্তা নিশ্চিতে এ ফিচারটি দারুণ ভূমিকা রাখবে।’

বাজারে আসার আগে মেটার এ নতুন ফিচার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে চলবে এক সপ্তাহ। তারপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চালু হবে ফিচারটি।

এ ব্লু ব্যাজ বা নীল টিক নির্দেশ করবে যে কোনো নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট সরকারি আইডি বা নথিপত্র দিয়ে যাচাই করা হয়েছে। এ সেবা একই নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া আইডির বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেবে বলে জানিয়েছে মেটা।

প্রাথমিকভাবে ফিচারটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করা হবে। যাতে তারা নিজের আইডি ক্লোন হওয়া থেকে বাঁচাতে পারেন এবং নিজেদের উপস্থিতি আরও শক্তভাবে জানান দিতে পারেন। তবে যেসব অ্যাকাউন্ট আগে থেকেই ভেরিফায়েড তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত