আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইউটিউবে নতুন প্রধান নির্বাহী নীল মোহন

ইউটিউবে নতুন প্রধান নির্বাহী নীল মোহন

ইউটিউবের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। তিনি প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী সুসান ওজস্কির স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নীল মোহন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারকে সময় দিতেই ইউটিউবের দায়িত্ব ছেড়েছেন সুসান। এদিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়লেও ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন সুসান। দায়িত্ব ছাড়ার কারণ জানিয়ে সুসান ওজস্কি তাঁর ব্লগ পোস্টে লিখেছেন, জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চাই।

এখন পরিবার, স্বাস্থ্য এবং শখের প্রতি মনোযোগী হবো। তিনি নীল মোহনকে তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধিতে মিউজিক, প্রিমিয়াম এবং শর্টসের মতো ফিচার চালু করা হয়েছে। এটি সত্যিই অসাধারণ। মূলত সিলিকন ভ্যালিতে সুসানের বাসার গ্যারেজেই আত্মপ্রকাশ করে গুগল। সুসান ওজস্কি ১৯৯৮ সালে গুগলে বাণিজ্যিক ব্যবস্থাপক পদে যোগদান করেন। গুগলে দীর্ঘ ২৫ বছরের চাকরিজীবনে তিনি প্রথম ২০ কর্মীর অন্যতম।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত