আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

টুইটারে বেড়েই চলেছে ছাটাই প্রক্রিয়া

টুইটারে বেড়েই চলেছে ছাটাই প্রক্রিয়া

ছবি: এলএবাংলাটাইমস

গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের দায়িত্ব নেওয়ার পর গণহারে কর্মী ছাঁটাই করে ব্যাপক সমালোচনার জন্ম দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার অষ্টম দফায় ছাঁটাইয়ের পথে হাঁটলেন তিনি।

হুটহাট অদ্ভুত কাণ্ড ঘটিয়ে সব সময় আলোচনায় থাকেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টুইটার কেনা নিয়েও জলঘোলা কম করেননি। গত বছরের অক্টোবরের দিকে অনেক টানা হেঁচড়ার পর ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন। দায়িত্ব নেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও’র।

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর ৩ হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন। এ দফায় আরও ৫০ জনকে সরিয়ে দেওয়া হলো।

ইলন মাস্ক আগেই ভারতে টুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কর্মীদের। মুম্বাই ও দিল্লি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। কেবল ব্যাঙ্গালেরুর অফিস খোলা রেখেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দায়িত্বরত কর্মীদের চাকরি হারানোর একটা ভীতি কাজ করছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত