আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফাস্ট কোম্পানির তালিকায় বাংলাদেশি ‘শপআপ’

ফাস্ট কোম্পানির তালিকায় বাংলাদেশি ‘শপআপ’

‘ফাস্ট কোম্পানি’ সাময়িকী ২০২৩-এ বিশ্বের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের বার্ষিক তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংক্রান্ত সব সমস্যা সমাধানের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপ। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নিজ নিজ খাতের সেসব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়, যারা আগামীর উদ্ভাবনের পথ প্রশস্তে ভূমিকা রাখছে।

শপআপ এশিয়া-প্যাসিফিক বিভাগে ২০২৩ সালের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এবারের এই তালিকায় বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের নাম রয়েছে— যার মধ্যে ওপেন-এআই ও নাসা অন্যতম। ইতোপূর্বে স্পটিফাই ও এয়ারবিএনবি’র মতো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড জিতেছে।

এ প্রসঙ্গে শপআপ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ‘আমরা এই স্বীকৃতি পেয়ে আনন্দিত। আমাদের অন্যতম অনুপ্রেরণা দেশীয় সব স্টার্টআপ, যারা আমাদের স্থানীয় সমস্যাগুলোর সমাধানে ক্রমাগত উদ্ভাবন করে যাচ্ছে।’

শপআপ তাদের প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র-মাঝারি খুচরা বিক্রেতাদের সেবা প্রদান করে। বর্তমানে শপআপ-এর বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘মোকাম’ এবং লজিস্টিক নেটওয়ার্ক ‘রেডএক্স’ দেশের প্রায় ২ কোটি মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত