আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ই-সিম বিক্রির অনুমতি পেয়েছে রবি

ই-সিম বিক্রির অনুমতি পেয়েছে রবি

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবিকে ই-সিম বিক্রির অনুমতি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনুমোদন না নেওয়ায় গত ১ মার্চ অপারেটরটির ই-সিম বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছিল বিটিআরসি। গত ২২ ফেব্রুয়ারি দেশের তৃতীয় অপারেটর হিসেবে রবি এই ভার্চুয়াল সিম বিক্রি শুরু করে।

সূত্র জানিয়েছে, মোবাইল অপারেটরদের কোনো সেবা চালুর আগে বিটিআরসির অনুমোদন নিতে হয়। ই-সিম চালুর আগে রবি বিটিআরসির কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি। তাই মৌখিকভাবে তাদের ই-সিম বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছিল। রোববার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক চিঠিতে রবির ই-সিম বিক্রির অনুমোদনের কথা জানানো হয়। উপপরিচালক ফারহান আলম স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, মূল্য সংযোজন করসহ প্রযোজ্যে সকল ধরনের কর প্রদান সাপেক্ষে রবিকে ই-সিম কার্যক্রম চালুর অনাপত্তিপত্র দেওয়া হলো।

ই-সিম মূলত ভার্চুয়াল সিম, তাই গ্রাহকদের সিম হারিয়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। পাশাপাশি গ্রাহক ফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলা এড়াতে পারবেন। ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক ই-সিম সংরক্ষণ করতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে। তবে এই সিম চালুর জন্য ই-সিম সাপোর্ট সেট লাগবে।

গত বছরের মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো ই-সিম সেবা চালু করে গ্রামীণফোন। আর ডিসেম্বরে বাংলালিংক এই সেবা চালু করে। বর্তমানে দেশে মোট সিম সংখ্যা ১৮ কোটি ৮ লাখ। এরমধ্যে দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবির সিম ৫ কোটি ৪৬ লাখ।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত