আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

টুইটারের বিকল্প নতুন সামাজিক মাধ্যম আনছে মেটা

টুইটারের বিকল্প নতুন সামাজিক মাধ্যম আনছে মেটা

টুইটারের প্রতিদ্বন্দ্বী বিকল্প নতুন সামাজিক মাধ্যম আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। কোম্পানিটি জানিয়েছে, তারা এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কাজ করছে, যেটি হবে ‘টেক্সট শেয়ারিং প্ল্যাটফর্ম’।

ধারণা করা হচ্ছে, মেটার প্ল্যাটফর্মটি মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিকল্প হবে। টেক্সটভিত্তিক প্ল্যাটফর্মটি মস্টোডন নামের সামাজিক মাধ্যমকেও প্রতিযোগিতায় ফেলে দেবে। জানা গেছে, নতুন অ্যাপটির কোড নেম পি৯২। মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও নতুন প্ল্যাটফর্মে লগইন করা যাবে।

মেটার এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, আমরা টেক্সটনির্ভর একটি স্বতন্ত্র বিকেন্দ্রীকরণ সামাজিক নেটওয়ার্ক নিয়ে কাজ করছি। নির্মাতা ও জনপ্রিয় ব্যক্তিরা তাঁদের পছন্দের বিষয়গুলো নতুন প্ল্যাটফর্মে লেখার মাধ্যমে সময়মতো প্রকাশ করতে পারবেন। মূলত ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটিতে যে বিশৃঙ্খলা চলছে; এর সুযোগ নিতে চায় মেটা।

মেটার নতুন প্ল্যাটফর্মটির বিশেষত্ব হচ্ছে, এটি অন্য প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে পারবে। এটি হবে অনেকটা টুইটারের মতো। ইন্টার অপারেটেবল পদ্ধতিতে অন্য নেটওয়ার্কের পোস্টও একই সঙ্গে মেটার প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে। তবে টুইটারে বর্তমানে অন্য সামাজিক মাধ্যমের লিংক শেয়ার করা যাচ্ছে না।

গত ডিসেম্বর থেকে এ সুবিধা বন্ধ করে দিয়েছেন টুইটারের নতুন প্রধান ইলন মাস্ক। টুইটারে এর পর যাঁরা এ ধরনের লিংক শেয়ার করেছিলেন, তাঁদের অ্যাকাউন্ট বন্ধই করে দিয়েছেন মাস্ক। মেটার এ পরিকল্পনা এমন এক সময়ে এলো যখন ফেসবুক নতুন প্রজন্মের ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে লড়াই করছে। পাশাপাশি মেটাভার্সে ব্যাপকভাবে বিনিয়োগ করে ভার্চুয়াল বিশ্ব তৈরির পরিকল্পনা এখনও ফলপ্রসূ হয়নি। পাশাপাশি ইনস্টাগ্রামও টিকটকের কারণে বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। পরিকল্পনা প্রকাশ করলেও মেটা কখন নতুন অ্যাপটি চালু করবে, তা স্পষ্ট করেনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত