আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আসছে ওয়াই-ফাই থেকে ১০০ গুণ দ্রুতগতির লাই-ফাই

আসছে ওয়াই-ফাই থেকে ১০০ গুণ দ্রুতগতির লাই-ফাই


স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপে ঘরে-বাইরে
ইন্টারনেট ব্যবহার কিংবা ডেটা ট্রান্সফারের
ক্ষেত্রে ওয়াই-ফাইর কোনো জুড়ি নেই। তবে
এর থেকেও ১০০ গুণ দ্রুত আরেকটি প্রযুক্তি
উদ্ভাবন করেছেন গবেষকরা যার নাম দেয়া
হয়েছে ‘লাই-ফাই’। লাই-ফাই প্রযুক্তিতে প্রতি
সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবিট পর্যন্ত ডেটা
ট্রান্সফার স্পিড পাওয়া গেছে। আর এই গতিতে
সেকেন্ডের মধ্যেই একটি হাই-ডেফিনেশন মুভি
ডাউনলোড করা সম্ভব। সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল
বিজনেস টাইমস জানিয়েছে, ভেলমেনি নামের
একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো গবেষণাগারের
বাইরে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালাতে সক্ষম
হয়েছে। আর এই পরীক্ষা চালানো হয়েছে
এস্তোনিয়ায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। লাই-ফাই
মূলত এলইডি লাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান
করে থাকে। এই প্রযুক্তিতে
ন্যানোসেকেন্ডের মধ্যে আলো জ্বলে
ওঠে এবং নিভে যায় যা সাধারণভাবে চোখে দেখা
সম্ভব না। ২০১১ সালে প্রথমবারের মতো এই
প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং গবেষণাগারে লাই-ফাই
ব্যবহার করে সর্বোচ্চ ২২৪ গিগাবিট পার সেকেন্ড
পর্যন্ত ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া গেছে। তবে
এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও আছে। ওয়াইফাই
সিগন্যাল যেমন দেয়াল কিংবা অন্যান্য মাধ্যমে ভেদ
করে যেতে পারে, লাই-ফাই তেমনটি পারে না কারণ
এটি কেবলই আলোক রশ্মি। তবে এরপরও একে
খুবই গুরুত্ব দেয়া হচ্ছে, বিশেষ করে স্মার্ট
হোম সিস্টেমের জন্য।

শেয়ার করুন

পাঠকের মতামত