আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য : ইলন মাস্ক

বিল গেটসের এআই জ্ঞান অতি সামান্য : ইলন মাস্ক

এআই প্রযুক্তি সম্পর্কে বিল গেটসের জ্ঞান অতি সামান্য বলে মন্তব্য করেছেন টুইটার চিফ ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে সম্প্রতি এমনই কথা বলেছেন আরেক প্রযুক্তিবিদ টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

মূলত বিল গেটসকে নিয়ে দেওয়া স্যান্ডি কোরির এক টুইটে ইলন মাস্ক এ মন্তব্য করেন। স্যান্ডি কোরি তার টুইটে বিল গেটসের মাইক্রোসফট ও এআই প্রজেক্ট নিয়ে ইতিবাচক পোস্ট করেন। তিনি বলেন, এআই প্রজেক্টের একদম গোড়ার দিকে ২০০৬ সালে বিল গেটসের সঙ্গে আমার মিটিং হয়। তার মতো একজন মানুষের কাছে এআই নিয়ে ইতিবাচক সাড়া পাব কল্পনাও করিনি।

তবে এটিও সত্য, মাইক্রোসফট দীর্ঘমেয়াদি এআই নিয়ে খুব কাছ থেকে কাজ করতে চেয়েছে। মি কোরি প্রায় ৩৬৩৯ শব্দের একটি ব্লগ পোস্ট লিখেন। এর শিরোনাম ছিল ‘এআই যুগের শুরু’। এতে তিনি এআই প্রযুক্তিকে আরেক মানবিক বিপ্লবের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি বিল গেটসের কথাও বলেন।

গেটস কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও এডুকেশন সংক্রান্ত বিষয়েও এআই ব্যবহারে পক্ষে ছিলেন বলেন জানান মি কোরি। এ পোস্টেই টুইটার সিইও ইলন মাস্ক মন্তব্য করেন, বিল গেটসের সঙ্গে শুরুর দিকের মিটিংয়ের কথা মনে পড়ছে। তখন এআই সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সামান্য। এখনো তাই আছে।

এদিকে ফরচুনের প্রতিবেদন অনুসারে ইলন মাস্ক ওপেন এআইয়ের সঙ্গে ২০১৫ সাল থেকে কাজ করছিলেন। তিনি এ প্রতিষ্ঠানের শুরুর দিকের একজন বিনিয়োগকারী ছিলেন। ফলে ২০১৬ সালে বিল গেটসের সঙ্গে মিটিংয়ে তিনিও উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই বিল গেটসকে খোঁচা দিলেন এ বিলিনিয়র। পরবর্তীতে টেসলার নিজস্ব এআইয়ের জন্য তিনি ওপেন এআইয়ের প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত