আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

সরকারের প্রস্তাবে ফেসবুকের সাড়া

সরকারের প্রস্তাবে ফেসবুকের সাড়া

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকে বসছে সরকার। আলোচনার বিষয়ে আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ সরকারের চিঠি পাঠানোর এক দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার তাতে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত সোমবার ওই চিঠি পাঠিয়েছিলেন। তার এক দিন পর ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে আলোচনার আগ্রহ প্রকাশ করল। আগামী ৬ বা ৭ ডিসেম্বর আলোচনার প্রস্তাব দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। চিঠিতে ৬ ডিসেম্বর ফেসবুকের এশিয়া অঞ্চলের রাজনৈতিক উপদেষ্টার ঢাকায় আসার কথা জানানো হয়েছে।

নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক কর্তৃপক্ষ গতকাল বিকেলে ওই চিঠির জবাব দিয়েছে। ফেসবুকের এশিয়া অঞ্চলের নীতিবিষয়ক উপদেষ্টা আঁখি দাশ প্রতিমন্ত্রীকে ই-মেইল করেছেন। আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে জানিয়ে গত রাতে প্রতিমন্ত্রী তারানা হালিম কালের কণ্ঠকে বলেন, ‘এ দেশের বহু নারী ফেসবুকের অপব্যবহারের শিকার হয়েছে। এ বিষয়টি জানিয়ে আমরা ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলাম। চিঠিতে উল্লেখ করেছিলাম, নারীর প্রতি মানহানিকর কনটেন্ট ফেসবুকে প্রচার হওয়ায় এ দেশে বহু নারী আত্মহত্যা করেছেন, অনেকের বিয়ে ভেঙে গেছে। অনেকে মানসিক বিপর্যয়ে আছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল।’  

প্রতিমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার (গতকাল) সন্ধ্যায় ফেসবুক কর্তৃপক্ষ আমাদের পাঠানো চিঠির জবাব দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর তাদের এশিয়া অঞ্চলের রাজনৈতিক উপদেষ্টা ঢাকায় আসছেন। তিনি এসব বিষয়ে আমার সঙ্গে বৈঠক করবেন।’ দ্রুত ফেসবুক কর্তৃপক্ষের এই জবাব তাদের সঙ্গে চুক্তির বিষয়ে অনেক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আরেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের চেয়ে জীবন মূল্যবান। এ ত্যাগের জন্য যদি একটি জীবনও বাঁচে তাহলে সে ত্যাগ আমাদের স্বীকার করতে হবে। ফ্রান্স, বেলজিয়াম জনগণের নিরাপত্তার স্বার্থে অনেক বেশি ত্যাগ স্বীকার করছে, যার তিন ভাগের এক ভাগও আমরা করছি না।’

গতকাল রাজধানীর ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রমের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘আমরা কি ফ্রান্স বা বেলজিয়ামের মতো আক্রমণের শিকার হওয়ার জন্য অপেক্ষা করব? প্রশ্নই আসে না। আমরা এত অমানবিক নই, হতে পারব না, হতে চাই না। আমাদের সামান্য ভোগান্তির চেয়ে জীবনের জন্য হুমকি অনেক বড় বিষয়।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে আর নিরাপত্তার ঝুঁকি নেই, সে ক্ষেত্রে আমাকে নির্দেশ দিলে ফেসবুক খুলে দেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হয়। আমরা কারো জীবনের ঝুঁকি নিতে চাই না।’

জনগণের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘একজন মানুষের বুকে যদি একটি গুলি লাগে তাহলে কি আমাকে দায়ী করবেন না? রাষ্ট্র মনে করছে জনগণের নিরাপত্তার জন্য সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা উচিত। সেই নির্দেশনা অনুসারেই আমি কাজ করছি।’

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুকসহ বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত