আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লভ্যাংশ কমায় স্যামসাংয়ের মেমোরি চিপ উৎপাদনে লাগাম

লভ্যাংশ কমায় স্যামসাংয়ের মেমোরি চিপ উৎপাদনে লাগাম

নিজেদের মেমোরি চিপ উৎপাদনে লাগাম টানতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। মূলত বৈশ্বিক মন্দায় ধারাবাহিক লভ্যাংশ পতনে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

স্যামসাংয়ের তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানিটির মুনাফা সাড়ে ৪৫ কোটি ডলার কমেছে। আগের বছর একই সময়ে তারা এক হাজার ৬৩ কোটি ডলার মুনাফা করে। প্রান্তিক হিসাবে মুনাফা প্রায় ৯৬ শতাংশ কমেছে কোম্পানিটির। কভিডের পর বৈশ্বিক মন্দায় স্মার্ট ডিভাইসের চাহিদা কমেছে। এতে করে চিপ নির্মাণও কমিয়ে দিতে বাধ্য হয়েছে স্যামসাং।

স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, ডিভাইস বিক্রি কমায় মেমোরি চিপ উৎপাদন না কমিয়ে উপায় নেই। বাস্তবতা মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্যামসাংয়ের চিপ উৎপাদন কমানোর ঘোষণাটি আকস্মিক। গত মাসেই কোম্পানিটি দক্ষিণ কোরিয়ায় মেগা সেমিকন্ডাকটর হাব তৈরির লক্ষ্যে ২৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিল। এ পরিকল্পনা থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে স্যামসাং।

করোনাকালীন ইন্টারনেট ও প্রযুক্তি ডিভাইসের ব্যবহার বাড়াতে দ্রুত বাড়তে থাকে মেমোরি চিপের চাহিদা। চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় সংখ্যক চিপ উৎপাদনে হিমশিম খেতে থাকে স্যামসাংসহ চিপ নির্মাতা কোম্পানিগুলো। খোলা হয় নতুন চিপ নির্মাণ ইউনিট, নিয়োগ করা হয় নতুন লোকবল। তবে করোনার সংক্রমণ কমার পর স্বাভাবিক দিনযাপন শুরু হলে পড়তে শুরু করে চিপের চাহিদা। স্যামসাংয়ের সর্বশেষ প্রান্তিকের হিসাব সেটিই প্রকাশ করছে। তবে চিপ নির্মাণ কমানোর সিদ্ধান্ত গ্রহণের পরও স্যামসাংয়ের শেয়ারমূল্য বেড়েছে চার শতাংশের বেশি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত