আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্টারনেটে নারীর সমান অংশগ্রহণ চায় বিআইজিএফ

ইন্টারনেটে নারীর সমান অংশগ্রহণ চায় বিআইজিএফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)। সংস্থাটির নারী সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়। এতে লিঙ্গ সমতার দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য ইন্টারনেট গভর্ন্যান্সবিষয়ক গোপনীয়তা, প্রবেশাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়।

রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আবদুল হক অনু, বিএনএনআরসির সিইও এএইচএম বজলুর রহমান, গিগাবাইট টেকনোলজিসের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীন এবং নিউজ টোয়েন্টিফোর টিভির প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, উইমেন আইজিএফের সভাপতি শামীমা আখতার, মহাসচিব ফারহা মাহমুদ তৃণা প্রমুখ বক্তব্য দেন।

ইন্টারনেটকে ব্যবহার করে এসডিজি ৫ অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে ইন্টারনেট। এ জন্য ইন্টারনেটনির্ভর সেবায় নারীর অন্তর্ভুক্তি নিশ্চত করতে হবে। পাশাপাশি ইন্টারনেটে নারীর অবাধ পদচারণায় সুরক্ষার ওপরও জোর দেওয়া হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত