আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

আবারও কর্মী ছাঁটাই করছে মেটা

আবারও কর্মী ছাঁটাই করছে মেটা

ছবি: এলএবাংলাটাইমস

মেটার আওতাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের আরও কর্মী ছাঁটাই করা হচ্ছে। বুধবার (১৯ এপ্রিল) মেটার আওতাধীন সব প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

ইতোমধ্যে মেটা তাদের অধীন সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। আজ থেকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসবে এমন প্রস্তুতিও তাঁদের নিতে বলা হয়েছে। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও রিয়েলিটি ল্যাবের অনেক কর্মী চাকরি হারাবেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আরও ভালো ও দক্ষ কর্মীগোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত মাসে মেটা ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে যে পাঁচ হাজার পদ শূন্য রয়েছে, সেসব পদেও কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানানো হয়েছিল।

মেটা ২০২৩ সালকে ‘সক্ষমতার বছর’ বর্ণনা করে এর পক্ষে প্রচার চালাচ্ছে। বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দা ব্যবস্থা মোকাবিলা করতে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, আবার কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও ‘সক্ষমতার বছরের’ অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত