আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুকে ভুয়া ‘রিভিউ’ বিক্রি চলছে এখনো

ফেসবুকে ভুয়া ‘রিভিউ’ বিক্রি চলছে এখনো

এখনো মানুষ ফেসবুক ব্যবহার করে বিভিন্ন পণ্যের পাঁচ তারকা ভুয়া পর্যালোচনা (ফাইভ স্টার রিভিউ) করছে। যুক্তরাজ্যভিত্তিক কনজ্যুমার গ্রুপ হুইচ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হুইচের দাবি, তারা ১৪টি গ্রুপের সন্ধান পেয়েছে, যারা নগদ অর্থ বা পণ্যের বিনিময়ে রিভিউ কেনাবেচা করে থাকে। তারা এয়ারবাড, ফিটনেস ওয়াচ, সৌরশক্তিচালিত নানা যন্ত্র পেতে ভুয়া রিভিউ করে।

এর আগে ২০১৮ সালে ভুয়া রিভিউ কেনাবেচা নিয়ে তথ্য প্রকাশ করেছিল হুইচ। এখন এ সমস্যা সমাধানে যুক্তরাজ্য সরকার আইন প্রণয়নের পথে হাঁটতে যাচ্ছে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া পর্যালোচনার বিষয়টি শনাক্ত করতে ও ফেসবুক থেকে সরাতে তারা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে প্রতারণা ও ছদ্মবেশে কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই। এর মধ্যে কোনো কিছুর বিনিময়ে ভুয়া পর্যালোচনা দেওয়ার বিষয়টিও যুক্ত। আমাদের নীতিমালা ভঙ্গের অভিযোগে এ ধরনের গ্রুপগুলো সরিয়ে দেওয়া হয়।’

হুইচের তথ্য অনুযায়ী, তারা যে ১৪টি ফেসবুক গ্রুপের ভুয়া পর্যালোচনা কেনাবেচার তথ্য পেয়েছে সেখানে ৬২ হাজারের বেশি সদস্য রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত