আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শুক্রগ্রহের কক্ষপথে জাপানের মহাকাশযান আকাৎসুকি

শুক্রগ্রহের কক্ষপথে জাপানের মহাকাশযান আকাৎসুকি

জাপানের মহাশূন্য সংস্থা বলছে, তারা শুক্রগ্রহের
কক্ষপথে একটি অনুসন্ধানযান প্রবেশে সফল
হয়েছেন। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে
প্রথম প্রচেষ্টা চালানোর ৫ বছর পর সফলভাবে
এটি করা সম্ভব হল।
জাপান মহাশূন্য গবেষণা এজেন্সী আজ সন্ধ্যায়
এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।
কর্মকর্তারা বলছেন, ‘আকাৎসুকি’ নামের
শুক্রগ্রহের জলবায়ু অনুসন্ধানী যানটি
পরিকল্পনামাফিক গ্রহটির কক্ষপথে প্রবেশে সফল
হয়েছে।
গ্রহটির আবহাওয়া এবং বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা
লাভে গত ২০১০ সালের মে মাসে আকাৎসুকি
উৎক্ষেপণ করা হয়েছিল।সে বছরের ডিসেম্বর
মাসে এটির শুক্রকে ঘিরে প্রদক্ষিণ করার কথা ছিল
কিন্তু যানটির প্রধান ইঞ্জিন বিকল হয়ে গেলে
সে প্রচেষ্টা ব্যর্থ হয়।
সাম্প্রতিক এই সাফল্য এসেছে যখন জাক্সার
নিয়ন্ত্রকরা এতে ছোট আকারের এমন চারটি
ইঞ্জিন ব্যবহার করেন যেগুলো পশ্চাৎ দিকে
নির্গত চাপের প্রতিক্রিয়ায় সামনের দিকে গমন
করে। তারা এই অনুসন্ধানযানটি গত সোমবার জাপান
সময়, ভোরের দিকে শুক্রের কক্ষপথে
প্রবেশে করানোর জন্য দ্বিতীয়বারের মত
প্রচেষ্টা চালান।
পৃথিবী ছাড়া এটিই প্রথম সৌরমণ্ডলের কোন
গ্রহের কক্ষপথে অনুসন্ধানযান প্রবেশে
জাপানের সফল হবার ঘটনা।

শেয়ার করুন

পাঠকের মতামত