আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে ফেসবুক খুলেছে

বাংলাদেশে ফেসবুক খুলেছে

বাংলাদেশে প্রায় তিন সপ্তাহ বন্ধ
থাকার পর সামাজিক যোগাযোগের
জনপ্রিয় মাধ্যম ফেসবুক খুলে দিয়েছে
সরকার।
আজ দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডাক
ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম এ তথ্য জানিয়েছেন।
তবে ভাইবার ও হোয়াটস অ্যাপের মত
অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আরো
কিছু বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান
সরকারের নির্দেশনা পাওয়ার পর
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশনকে
ফেসবুক খুলে দেবার নির্দেশনা দেয়া
হয়েছে।
বাংলাদেশে ফেসবুক খুলে দেবার দাবীতে
গত বেশ কিছুদিন ধরে অনেকে নানাভাবে
কথা বলছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
কমিশন বা বিটিআরসি গত ১৮ই নভেম্বর দুটি
আলাদা নির্দেশনার মাধ্যমে দেশে
ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন
মাধ্যম বন্ধ করে দেয়।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান
মোহাম্মদ মুজাহিদের আপীলের রিভিউর রায়
সুপ্রিম কোর্ট যেদিন ঘোষণা করেছিল, সেই
দিন থেকে বাংলাদেশের মানুষ সহজ পথে
ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
ঐদিন সরকার ফেসবুক সহ জনপ্রিয় কয়েকটি
মেসেজিং সাইটে প্রবেশ বন্ধ করতে
ইন্টারনেট সার্ভিস দেয়ার
প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়।
প্রযুক্তিতে দক্ষ কিছু ব্যবহারকারী বিকল্প
পথে ফেসবুকে ঢুকতে পারছেন, এমনটা বলা
হলেও বেশীরভাগ ব্যবহারকারী একটি সপ্তাহ
কাটিয়েছেন ফেসবুক ছাড়া।

শেয়ার করুন

পাঠকের মতামত