আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হোয়াইট হাউজে বৈঠক এআই ঝুঁকি নিয়ে

হোয়াইট হাউজে বৈঠক এআই ঝুঁকি নিয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পর্কিত টেক জায়ান্ট কোম্পানিগুলোর প্রধানরা হোয়াইট হাউজের এক বৈঠকে এই প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঝুঁকি মোকাবিলায় আরও ৭টি গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে প্রায় ১৪ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবারের (৫ মে) আলোচনায় গুগল, মাইক্রোসফট ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা ও ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান জানান, সমাজ রক্ষার্থে তাদের নৈতিক দায়িত্ব রয়েছে। সম্প্রতি চ্যাট জিপিটি ও বার্ড নামক প্রযুক্তি উদ্ভাবন করেছে কোম্পানিগুলো।


বহুল আলোচিত 'চ্যাট জিপিটি' তৈরি করা ওপেন এআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টমান বলেন, 'নিয়মকানুনের বিষয়ে সব নির্বাহী কর্মকর্তারা আশ্চর্যজনকভাবে একই অবস্থানে রয়েছেন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়ে ভাবছে সবাই।'

আলোচনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, 'নতুন এই প্রযুক্তি যেমন নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে, একই সঙ্গে মানুষের ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করেও তুলতে পারে।'

সমাজে এসব কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে বিতর্ক করেন তারা। ঝুঁকির বিষয়ে তারা বলেন, 'এআই তৈরি করা কোম্পানিগুলোর দায়িত্ব তাদের পণ্যের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা।'


সম্প্রতি এআই 'গডফাদার' নামে পরিচিত গুগলের সাবেক কর্মকর্তা জিওফ্রে হিন্টন চাকরি ছাড়ার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে কাজ করার জন্য অনুতাপ প্রকাশ করেন। বিবিসিকে তিনি বলেছিলেন, চ্যাটবটগুলো বেশ আতঙ্কজনক। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, 'এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠতে পারে।'

এআই এর ঝুঁকি নিয়ে মার্চে টুইটারের সিইও ইলন মাস্ক ও অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে লাগাম টানা উচিত। তবে এমন বক্তব্যের বিরোধিতা করেছেন বিল গেটস। তার মতে প্রযুক্তির প্রসারে লাগাম টানা কোনও সমাধান হতে পারে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত