আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে এনআইডি ছাড়া নিবন্ধিত সিমের মেয়াদ ৬ মাস

বাংলাদেশে এনআইডি ছাড়া নিবন্ধিত সিমের মেয়াদ ৬ মাস

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া
অন্য কোন বৈধ পরিচয়পত্র দিয়ে
সিমকার্ড নিবন্ধন করা হলে সেটির
মেয়াদ সর্বোচ্চ ছয় মাস থাকবে। এ
সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে
পুনরায় সিম নিবন্ধন না করলে ওই সিম
বন্ধ করে দেয়া হবে।
বুধবার আঙুলের ছাপে (বায়োমেট্রিক)
সিম নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন
উপলক্ষে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানিয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড
সার্ভিস (এসএস) বিভাগের
মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল এমদাদ উল বারি জানান,
‘যাদের এখনো এনআইডি নেই বা নিতে
পারেননি, শুধু মাত্র তারাই অন্য বৈধ
পরিচয়পত্র দিয়ে সিমকার্ড নিবন্ধন
করতে পারবেন। তবে এমনভাবে
নিবন্ধিত সিমের মেয়াদ সর্বোচ্চ ছয়
মাস থাকবে। এরপর ওই সিম জাতীয়
পরিচয়পত্র দিয়ে নিবন্ধন না করা হলে
বন্ধ করে দেয়া হবে।’
বুধবার বিটিআরসির কার্যালয়ে
বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড
নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডাক
ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিআরসি
চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ,
বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান
নির্বাহীরা।
প্রসঙ্গত, বিটিআরসি থেকে সবশেষ
অক্টোবরে প্রকাশিত তথ্যে দেখা যায়,
দেশে ছয়টি মোবাইল অপারেটরের
মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ
৯৬ হাজার। আর সমগ্র দেশে জনসংখ্যা
আছে ১৬ কোটিরও বেশি।

শেয়ার করুন

পাঠকের মতামত