আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত বিশ্বের বৃহত্তম রকেট

উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত বিশ্বের বৃহত্তম রকেট

এলএবাংলাটাইমস

পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হয়েছে এখন পর্যন্ত নির্মিত বিশ্বের বৃহত্তম রকেট।টেক্সাস থেকে রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় তা বিস্ফোরিত হয়।

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভূমি ছেড়ে যাওয়ার প্রায় চার মিনিট পর রকেটটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগে এটি একই উচ্চতায় ঘুরতে শুরু করেছিল।

প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হলেও কক্ষপথে যাওয়ার আগে রকেটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে রকেটটি বাতাসেই ধোঁয়ায় পরিণত হয়। ধারণা করা হচ্ছে টেকঅফের পর রকেট সিস্টেমটির দুটি অংশ- বুস্টার ও ক্রুজ জাহাজ আলাদা হতে ব্যর্থ হয়। এটির বিস্ফোরণ স্বতঃস্ফুর্ত ছিল নাকি ফ্লাইট টার্মিনেশন সিস্টেম সক্রিয় করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

স্পেসএক্স আগেই সতর্ক করেছিল, রকেটটির সফল উৎক্ষেপণের সম্ভাবনা খুব কম। এই পরীক্ষামূলক ফ্লাইটের লক্ষ্য ছিল ডেটা সংগ্রহ করা। রকেট বিচ্ছিন্ন হওয়ার পরেও স্পেসএক্স-এর কর্মীরা উল্লাস প্রকাশ করেছেন।

টুইটারে স্পেসএক্স এক বিবৃতিতে বিস্ফোরণের কথা উল্লেখ করে লিখেছে, মনে হচ্ছে পরীক্ষামূলক ফ্লাইটের উত্তেজনা যথেষ্ট ছিল না। আলাদা হওয়ার আগে স্টারশিপ দ্রুত অনির্ধারিত বিচ্ছিন্নতার অভিজ্ঞতা লাভ করেছে।

মুনষ্যবিহীন স্টারশিপ ক্রুজ যানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। এটি ১০০ জন মহাকাশচারী বহনের জন্য তৈরি করা হয়েছে। যা সুপার হেভি বুস্টার রকেটের ওপরে রাখা হয়েছিল। গতি অর্জনের জন্য ৩৩টি র‍্যাপ্টর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

প্রায় তিনটি যাত্রীবাহী উড়োজাহাজের আকারের বিশাল এই মহাকাশযানটি স্যাটার্ন ভি রকেটের চেয়ে ১০ মিটার লম্বা। এই স্যাটার্ন ভি দিয়ে ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠানো হয়েছিল।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক গত সপ্তাহে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছিলেন। বিস্ফোরিত হলেও পরীক্ষামূলক উৎক্ষেপণের পর স্পেসএক্স কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত