আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা

ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা

ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড ইউরোপে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড অংকের জরিমানা করেছে।

সোমবার (২২ মে) এক বিবৃতিতে ১৩০ কোটি ডলার জরিমানার কথা জানায় ইউরোপীয় সংস্থাটি। আইরিশ ডাটা প্রটেকশন কমিশনের তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে ওই জরিমানা করা হয়। খবর এএফপি ও সিএনএনের

ইউরোপে মেটার পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে আইরিশ ডাটা প্রটেকশন কমিশন। ইউরোপের তথ্য সুরক্ষা আইন বা জিডিপিআরের অধীনে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলারই সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। এর আগে ২০২১ সালে আমাজনকে ৮০৫ দশমিক ৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

ছয় মাসের মধ্যে ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তর বন্ধ করতে বলা হয়েছে মেটাকে। ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ডের চেয়ার আঁন্দ্রে জেলিনেক বলেন, ইউরোপে লাখ লাখ ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। তাদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ স্থানান্তরের কাজটি নিয়মিত পদ্ধতিগতভাবে করা হয়। তবে ইউরোপে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়নি বলে জানায় ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত