আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

কম্পিউটার চালু হতে দেরি হলে

কম্পিউটার চালু হতে দেরি হলে

কম্পিউটার চালু হওয়ার সময় কিছু প্রোগ্রাম
(স্টার্টআপ) এবং দরকারি-অদরকারি অনেক ফাইলও চালু
হতে থাকে। এ কারণে কম্পিউটার চালু হতে
স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। কম্পিউটার
যাতে দ্রুত চালু করা যায়, সে জন্য উইন্ডোজ ১০
অপারেটিং সিস্টেমে ‘ফাস্ট স্টার্টআপ’ নামে নতুন
সুবিধা যোগ করা হয়েছে। এটি সক্রিয় করলে
কম্পিউটার চালু হতে সময় কম লাগবে। এ জন্য দুটি
পদ্ধতি রয়েছে।
ফাস্ট স্টার্টআপ চালু
উইন্ডোজ ১০-এর স্টার্ট মেনু থেকে Settings-
এ ক্লিক করুন। সেটিংস এলে ওপরে ডান দিকের
ঘরে Power Options লিখে এন্টার করুন। পাওয়ার
অপশন এলে সেটির ডান পাশের তালিকা থেকে
Choose what the power buttons do লিঙ্কে ক্লিক
করুন। এবার Define Power Buttons and Turn on
Password Protection-এর নিচে Change settings
that are currently unavailable-এ ক্লিক করুন।
এতে নিচের লুকানো অপশনগুলো খুলবে। এবার
Shutdown Settings-এর Fast Startup for Windows
10-এর পাশে টিক চিহ্ন ঠিক রেখে বাকি Hibernate,
Sleep-এর টিক চিহ্ন তুলে দিন। Save changes
চেপে বের হয়ে আসুন। এবার কম্পিউটার আবার
চালু (রিস্টার্ট) করে নিয়ে পার্থক্যটা দেখুন।
স্টার্টআপ ম্যানেজার সম্পাদনা: স্টার্টআপ
ম্যানেজারে প্রয়োজনীয় প্রোগ্রাম রেখে
বাকি প্রোগ্রামগুলো নিষ্ক্রিয় করতে
উইন্ডোজের টাস্কবারে রাইট ক্লিক করে Task
Manager খুলুন। টাস্ক ম্যানেজারের Startup ট্যাবে
ক্লিক করুন। এখানে অনেক প্রোগ্রাম দেখতে
পাবেন, যেগুলো কম্পিউটার চালু হওয়ার সময় চালু
হতে থাকে। Startup Impact কলামে কোন
প্রোগ্রাম কত মেমোরি ব্যবহার করছে, তা দেখা
যাবে। এবার High বা Low ভিত্তিতে এবং কাজের ধরন
অনুযায়ী প্রোগ্রাম নিষ্ক্রিয় (ডিজেবল) করতে
হবে। যে প্রোগ্রাম মনে হবে দরকার নেই,
তাতে রাইট ক্লিক করে Disable করুন। এভাবে উচ্চ
ও নিম্ন অবস্থা দেখে নিয়ে প্রোগ্রামগুলো
নিষ্ক্রিয় করলে কম্পিউটার চালু হতে সময় কম
লাগবে।

শেয়ার করুন

পাঠকের মতামত