আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের কোম্পানি

মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের কোম্পানি

মানব মস্তিষ্কে চিপ স্থাপন করে পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ব্রেইন-চিপ নির্মাণ কোম্পানি নিউরালিংক। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ীর কোম্পানিকে এ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তারা এফডিএর অনুমোদন হাতে পেয়েছে বলে জানিয়েছে নিউরালিংক। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, এফডিএর কাছ থেকে প্রথম ইন-হিউম্যান ক্লিনিক্যাল স্টাডি শুরুর অনুমোদন পেয়েছে সংস্থাটি। একইসঙ্গে কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের সংযোগ স্থাপন করে মানুষের দৃষ্টিশক্তি এবং গতিশীলতা পুনরুদ্ধার করতে সাহায্য করতে চায় সংস্থাটি।

মূলত মোবাইল ও কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ততা ও দৃষ্টিহীনতাসহ কিছু নির্দিষ্ট অবস্থা বা রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন চিপ তৈরি করতে চায় নিউরালিংক। বৃহস্পতিবার নিউরালিংকের টুইটারে লেখা হয়, ‘একদিন আমাদের প্রযুক্তি বহু মানুষের উপকারে লাগবে।’ ইতোমধ্যে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়েছে। ডিভাইসটি স্থাপন ও অপসারণ সম্পূর্ণ নিরাপদ বলে দাবি সংস্থাটির।

এর আগেও এফডিএর অনুমোদন চেয়েছিল নিউরালিংক। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেবার অনুমোদন দেওয়া হয়নি। ২০১৬ সালে নিউরালিংকের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালের মধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে শুরু করবে তারা।

২০১৯ সালে আবারও বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে শুরু করবে তারা। কারণ ওয়ালস্ট্রিট জার্নালকে ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২২ সালের কোনো এক সময়ে নিউরালিংক মানবদেহে চিপ স্থাপন করবে। বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে এ বছরই মাস্কের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত