আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্রোমে নিরাপত্তা ত্রুটি

ক্রোমে নিরাপত্তা ত্রুটি

ক্রোমে নিরাপত্তা ত্রুটি শনাক্তের একদিন পরই সমাধান নিয়ে এসেছে গুগল। ‘জিরো-ডে’ শীর্ষক এ ত্রুটি সমাধানে নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে কোম্পানিটি। গত ছয় মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলো ব্রাউজারটিতে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি অন্তত ৩২টি ক্ষতিকর ক্রোম এক্সটেনশন চিহ্নিত হয়েছে। এর মধ্যে যে কোনো একটি ইনস্টল করলেই বিপদ।এতে রয়েছে এমন কোড, যা আপনার ব্রাউজিং তথ্যসহ ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা হাতিয়ে নিতে পারে। এই এক্সটেনশন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রদর্শন করে।

নিরাপত্তা গবেষক ভ্লাদিমির প্যালান্ট মে মাসের মাঝামাঝি সময়ে পিডিএফ টুলবক্স নামে একটি এক্সটেনশনে ক্ষতিকারক কোডটি প্রথম দেখেছিলেন। এটি ব্যবহারকারীর ব্রাউজ করা যে কোনো ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড অনুপ্রবেশের অনুমতি দেয়। এতে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য বা ক্রেডিট কার্ড নম্বরের মতো ডাটা চুরির শঙ্কা তৈরি করে।

এ ছাড়া অটোস্কিপ, সাউন্ডবুস্ট, ক্রিস্টাল অ্যাড ব্লকার, ব্রিস্ক ভিপিএন, ক্লিপবোর্ড হেল্পার, ম্যাক্সি রিফ্রেশারসহ শীর্ষ ডাউনলোড হওয়া বিপজ্জনক কোডও শনাক্ত করেন তিনি। এসব কোড অন্তত সাড়ে সাত কোটিবার ডাউনলোড হয়েছে।

এদিকে গুগল এ ত্রুটির কথা স্বীকার করে নিরাপত্তা প্যাচ ছেড়েছে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে ক্রোম ব্রাউজারটি হালনাগাদ করে নিতে বলেছে গুগল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত