আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিএমডব্লিউ ৭৩৫ আই মডেলের গাড়ি উন্মোচন

বিএমডব্লিউ ৭৩৫ আই মডেলের গাড়ি উন্মোচন

বিখ্যাত বিএমডব্লিউ গাড়ির দেশি ডিলার মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এক্সিকিউটিভ মটরস বাংলাদেশে নিয়ে এলো বিএমডব্লিউ সেভেন সিরিজের সপ্তম জেনারেশনের ফ্লাগশিপ গাড়ির ‘সেভেন থার্টি ফাইভ আই’ মডেল। রাজধানীর একটি হোটেলে শনিবার আনুষ্ঠানিকভাবে বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন প্রযুক্তির গাড়ি উন্মোচন করা হয়।

গাড়ির জগতে নতুন অভিজ্ঞতা আনতে সেভেন থার্টি ফাইভ আই মডেলের গাড়িতে ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়ে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ সমন্বয় আনা হয়। যা প্রিমিয়াম লাউঞ্জের মত অভিজ্ঞতা দেবে। গাড়ির ফ্রন্ট ডিজাইনে গতানুগতিক ব্র্যান্ড থেকে ভিন্ন। বিএমডব্লিউ কার্ভড ডিসপ্লেসহ মাল্টি সেন্সরি বৈশিষ্ট্য আনতে আই ড্রাইভের মতো প্রযুক্তিগুলো বিএমডব্লিউ গ্রুপের উদ্ভাবনী সক্ষমতার স্বাক্ষর। 

সুপ্রশস্থ সম্মুখভাগ, টুইন হেডলাইট এবং বিএমডব্লিউ কিডনি গ্রিলের নতুন সংস্করণে বিএমডব্লিউর আধুনিক ডিজাইন প্রকাশ পেয়েছে। স্ট্যান্ডার্ড বিএমডব্লিউ ক্রিস্টাল হেডলাইট এবং কিডনি গ্রিলের আইকনিক গ্লো গাড়ির ফ্রন্টএন্ডে দিয়েছে প্রিমিয়াম লুক। সেভেন থার্টি ফাইভ আই মডেলের গাড়িতে ম্যাট্রিক্স এবং সিলেক্টিভ বিম নন-ড্যাজলিং হাই বিম অ্যাসিস্ট্যান্টসহ এলইডি হেডলাইটে স্ট্যান্ডার্ড মান নিশ্চিত করে।

ডিজিটাল স্ক্রিন গ্রুপিং স্টিয়ারিং হুইলের পেছনে ১২ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে এবং ১৪ দশমিক ৯ ইঞ্চি স্ক্রিন ডায়াগোনালসহ কন্ট্রোল ডিসপ্লে নিয়ে গঠিত। সেন্টার কনসোলে স্টিয়ারিং হুইল এবং গিয়ার সিলেক্টরেও আছে নতুনত্ব। বিএমডব্লিউ ইন্টারঅ্যাকশন বার নব্য ঘারানার অপারেশন ও ডিজাইনে আত্মপ্রকাশ করেছে। ব্যাকলাইটিং এবং ইন্সট্রুমেন্ট প্যানেলের পুরো প্রস্থ জুড়ে ও দরজার প্যানেল অবধি বিস্তৃত।

গাড়িতে ৪৮ ভোল্ট মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সঙ্গে সমন্বিত পেট্রোল ইঞ্জিনের বিকল্প শক্তি আছে। আলোচিত মডেলে ইন-লাইন সিক্স-সিলিন্ডার ইঞ্জিনসহ ২৮৬এইচপি পাওয়ার আউটপুট সুবিধা মিলবে। থাকছে নতুন মাল্টি-সেন্সর অভিজ্ঞতা। গাড়ির নিয়ন্ত্রণ, নেভিগেশন, ইনফোটেইনমেন্ট এবং যোগাযোগ ফাংশন গাড়ি চালনায় যোগ করবে নতুন মাত্রা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত