আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা

সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা

ছবি: এলএবাংলাটাইমস

প্রতিশ্রুত বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থাটির একদল কর্মী। তাদের অভিযোগ, গত বছর টুইটারের কর্মীদের ৫০ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই অর্থ তারা আজও বুঝে পাননি। এ নিয়ে গত মঙ্গলবার (২০ জুন) সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ টুইটারের নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রতি দিয়েছিলেন, কর্মচারীদের ৫০ শতাংশ বোনাস দেওয়া হবে। গত বছর ইলন মাস্কের টুইটার অধিগ্রহণকে সামনে রেখে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি। কিন্তু গত অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কর্মীদের প্রতিশ্রুত সেই বোনাস আর দেওয়া হয়নি।

এ কারণে টুইটারের বর্তমান এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত কাজ করা সাবেক কর্মীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই আইনি পদক্ষেপটি শুরু করেছেন টুইটারের ক্ষতিপূরণ বিভাগের সাবেক জ্যেষ্ঠ পরিচালক মার্ক শোবিঙ্গার। গত মাসেই ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বাদী পক্ষের অ্যাটর্নি শ্যানন লিস-রিওর্ডান বলেছেন, টুইটারের কাছে কর্মীদের পাওনা বোনাসের পরিমাণ ‘কোটি কোটি ডলার’।
টুইটার সম্প্রতি তার মিডিয়া রিলেশন্স বিভাগের সব কর্মীকে ছাঁটাই করেছে। ফলে বোনাস সংক্রান্ত মামলার বিষয়ে সংস্থাটির মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অবশ্য টুইটারের বিরুদ্ধে বর্তমান বা সাবেক কর্মীদের মামলা করার ঘটনা এটাই প্রথম নয়। ভাড়া পরিশোধ না করা কিংবা পাওনা টাকা না দেওয়ার অভিযোগে এর আগেও টুইটারের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

গত এপ্রিলেই মার্কিন আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করেছিলেন সংস্থাটির সাবেক তিন শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, টুইটারে কর্মরত থাকতে একাধিক মামলার শুনানি ও তদন্তে অংশ নিতে গিয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পরেও সেই বকেয়া মেটায়নি ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত