আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মহাকাশ থেকে স্ত্রীকে ফোন করে গেল রং নাম্বারে

মহাকাশ থেকে স্ত্রীকে ফোন করে গেল রং নাম্বারে

ব্রিটিশ নভোচারী টিম পিক দীর্ঘ ছয় মাস
কাটাবেন মহাকাশে।
তিনি হলেন প্রথম ব্রিটিশ নভোচারী, যিনি
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছেন।
আন্তর্জাতিক এই মহাকাশ স্টেশনে তিনি
হয়তো অনেক কিছু অর্জন করছেন। কিন্তু
পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে তিনি যে
একেবারে পটু নন, মি. পিক তা অবশ্য এরই
মধ্যে প্রমাণ করে দিয়েছেন।
পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘোরার
সময় টিম পিকের ইচ্ছে হয়েছিল নিজের
বাড়িতে ফোন করার।
ফোনও করেছিলেন তিনি।
এপাশে একজন নারী ফোন তোলার পর মি.
পিক হালকা সূরে জানতে চাইলেন: “হ্যালো,
এটা কি পৃথিবী নামের গ্রহ?”
কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যিনি
ফোনটি তুলেছেন, তিনি তাঁর স্ত্রী রেবেকা
নন।
পরে এক টুইট বার্তায় তিনি ভুল নম্বরে ডায়াল
করার জন্যে ক্ষমা চান। সেখানে তিনি
বলেন, ইচ্ছে করে তিনি ভুল নম্বরে কল
করেননি।
টিম পিক অবশ্য বাবা-মায়ের সঙ্গেও কথা
বলার চেষ্টা করেছিলেন মহাকাশ থেকে।
কিন্তু তাঁরা তখন বাড়িতেই ছিলেন না।
পশ্চিম সাসেক্সের বাসিন্দা টিম পিক দুই
সন্তানের পিতা।
দশ দিন আগে সেনাবাহিনীর সাবেক এই
মেজর মহাকাশে যান সরকারের ব্যবস্থাপনায়
বৈজ্ঞানিক নানা পরীক্ষা-নিরীক্ষা
চালানোর জন্যে।
হেলেন শ্যারমান ছিলেন প্রথম ব্রিটিশ
নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। ১৯৯১
সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত ‘মির’
মহাকাশ যানে।
এরপর যেসব ব্রিটিশ মহাকাশে গিয়েছিলেন,
তাঁরা গিয়েছিলেন হয় ব্যক্তিগতভাবে
কিংবা মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে।

শেয়ার করুন

পাঠকের মতামত