আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

চলছে ‘সবচেয়ে নিচু গাড়ি’

চলছে ‘সবচেয়ে নিচু গাড়ি’

এলএবাংলাটাইমস

বলা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি’। তা হলেও তাতে তো একটা গাড়ির সবকিছু থাকার কথা। কিন্তু না, এই গাড়িতে সবকিছু নেই। দেখতে হুবহু গাড়ির মতো হলেও এতে আলাদা করে কোনো দরজা নেই। আর চাকার অংশ একদম দেখা যায় না। এমনই একটি গাড়ির ভিডিও চিত্র সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। গাড়িসংক্রান্ত প্রযুক্তিও এগিয়ে চলেছে সমানতালে। গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠানগুলো নতুন নতুন গাড়ি তৈরি করছে। চমকপ্রদ গাড়িও আসছে মাঝেমধ্যে।

এই ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি রাস্তায় চলছে। তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এ ছাড়া দরজাও দৃশ্যমান নয়। তবে জানালাগুলো দেখা যায়। কালো কাচের জানালা হওয়ায় গাড়ির ভেতরে কী আছে, সেটাও দেখা যাচ্ছে না। রাস্তার সঙ্গে প্রায় লেগে রয়েছে গাড়িটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসার আগে ভিডিওটি প্রকাশ করা হয় ক্যারামেগেদন নামে একটি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের পরিচয়ে লেখা আছে, এই ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তিন বন্ধু। তাঁরা গাড়ি খুব পছন্দ করেন। নতুন নতুন যত গাড়ি আসে, তা নিয়ে আধেয় তৈরি করেন তাঁরা। চ্যানেলটিতে দেখা যায়, গাড়ির ভিডিওটি সেখানে প্রায় এক লাখবার দেখা হয়েছে। তবে ম্যাসিমো নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি ৬২ লাখবার। এতে লাইক পড়েছে এক লাখের বেশি।

নতুন এই গাড়ি সম্পর্কে বলা হয়েছে, এতে একটি রোবট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে, যাতে গাড়ির সামনে কী আছে, তা বোঝা যায় এবং দিক পরিবর্তনে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে গাড়িটি।

অনেকেই গাড়িটি দেখে বেশ অবাক হয়েছেন। একজন ওই ভিডিওর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমি অবাকই হচ্ছি, সামনে গতিরোধক পড়লে এই গাড়ির কী হবে।’ আরেকজন এই গাড়িকে ভিডিও গেমসের গাড়ির সঙ্গে তুলনা করেছেন।

গাড়িটি দেখে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেছেন। সত্যিকার অর্থেই এই গাড়িতে বসা যাবে কি না, সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। একজন প্রশ্ন তুলেছেন, এই গাড়ি কীভাবে ব্যবহার করা যাবে? আবার আরেকজন এ নিয়ে কৌতুক করে বলেছেন, ‘এটা যদি গাড়ি হয়, তবে আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’

টুইটারে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘গাড়িটি অবশ্যই মিস্টার বিন তাঁর নিজের জন্য উদ্ভাবন করেছেন।’ আরেকজন লিখেছেন, ‘যদি কোনো যাত্রীই বহন করতে না পারে, তাহলে এটাকে কি গাড়ি বলা যায়?’ আরেকজন বলেছেন, ‘দেখতে খুব অবাস্তব লাগছে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত