আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের, প্রতিদ্বন্দ্বিতা চরমে

মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের, প্রতিদ্বন্দ্বিতা চরমে

এলএবাংলাটাইমস

‘থ্রেডস’ নামের নতুন অ্যাপ বাজারে এনেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এটি হুবহু টুইটারের মতো। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাপটি। এমন পরিস্থিতির মধ্যেই মেটার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটির অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের চাকরি দিয়ে ‘মেধাস্বত্ব অধিকার’ লঙ্ঘন করেছে থ্রেডস। গত বুধবার টুইটারের একজন অ্যাটর্নি এ বিষয়ে মেটার প্রধান মার্ক জুকারবার্গকে চিঠি দিয়েছেন।

ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স সিপ্র চিঠির মাধ্যমে জানিয়েছেন, থ্রেডস তৈরি করতে ‘পরিকল্পিত, ইচ্ছাকৃত ও বেআইনিভাবে টুইটারের গোপনীয় ব্যবসায়িক কৌশল এবং অন্যান্য মেধাস্বত্ব’ ব্যবহার করা হয়েছে।

তাছাড়া ইলন মাস্ক এক টুইট বার্তায় জানান, প্রতিযোগিতা ভালো, কিন্তু প্রতারণা নয়।

চিঠিটি প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম সেমাফর। এতে অভিযোগ করা হয়, টুইটারের বেশ কয়েকজন সাবেক কর্মীকে নিয়োগ দিয়েছে মেটা, যাদের টুইটারের বাণিজ্যিক গোপনীয়তাসহ অন্যান্য অতি গোপনীয় তথ্যে প্রবেশাধিকার ছিল ও আছে।

চিঠিতে ‍টুইটারের যেকোনো ধরনের বাণিজ্যিক গোপনীয়তা কিংবা অন্যান্য অতি গোপনীয় তথ্য ব্যবহার বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন ওই আইনজীবী।

অ্যাপটি চালু হওয়ার প্রথম ৭ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন বা এক কোটি ব্যবহারকারী পেয়েছে অ্যাপটি। এর ফলেই অনেকে বলছেন, অ্যাপটির ফলে মেটার সিইও মার্ক জাকারবার্গ ও টুইটারের মালিক ইলন মাস্কের মধ্য যে প্রতিদ্বন্দ্বিতা চলমান, তা আরও বাড়বে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ শতাধিক দেশে ব্যবহার করা যাচ্ছে মেটার নতুন এ অ্যাপ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট টুইটার ব্যবহারকারীদের ভালোভাবেই আকৃষ্ট করতে পারে ‘থ্রেডস’।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত