আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ব্র্যান্ডের তালিকায় এগিয়ে রিয়েলমি

ব্র্যান্ডের তালিকায় এগিয়ে রিয়েলমি

তারুণ্যের ব্র্যান্ড রিয়েলমি গুগল ও কান্তার প্রকাশিত কান্তার ব্র্যান্ডজ চায়নিজ গ্লোবাল ব্র্যান্ড বিল্ডার্স ২০২৩ সালের শীর্ষ ৫০ ব্র্যান্ডের মধ্যে ২১তম অবস্থান অর্জন করেছে। আগের বছরের তুলনায় ২৯ ধাপ এগিয়েছে ব্র্যান্ডটি। বাজার সম্পর্কে ধারণা, পণ্য উদ্ভাবনে ধারাবাহিকতা, সঠিকভাবে পণ্যের উপস্থাপন ও শক্তিশালী ব্র্যান্ড ইনফ্লুয়েন্সের ওপর ভিত্তি করে তালিকায় নতুন প্রতিষ্ঠান হওয়ার পরও বিশ্ববাজারে আলোচিত রিয়েলমি। 

বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা ও ক্রেতাদের রূপান্তরের মধ্যে প্রতিবেদনে চীনা ব্র্যান্ডগুলোর বিশ্বজুড়ে উদ্ভাবন, মানোন্নয়ন ও ব্র্যান্ড কমিউনিকেশন মূল কৌশল হিসেবে বিবেচিত। রিয়েলমি ব্র্যান্ডের ‘ডেয়ার টু লিপ’ দৃষ্টিভঙ্গি সামনের দিকে এগিয়ে নিতে লিপ-ফরোয়ার্ড প্রযুক্তি ও ডিজাইনের সমন্বয়ে তরুণদের আরও ক্ষমতায়নে ভূমিকা রাখছে। স্টার্টআপ হিসেবে প্রবৃদ্ধির দ্বিতীয় ধাপে পৌঁছানোর পর রিয়েলমি ব্র্যান্ডের ‘সিম্পলি বেটার’ কৌশল নির্ধারণ করেছে। ‘নো লিপ, নো লঞ্চ’ মূল নীতির ওপর ভিত্তি করে ব্র্যান্ডটি প্রতিটি পণ্যের উদ্ভাবনে বৈচিত্র্য আনছে। অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিতে রিয়েলমি বৈশ্বিকভাবে তরুণদের পছন্দের ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে।

২০২৩ অনার অব কিংস ন্যাশনাল কম্পিটিশনের অফিসিয়াল ডিভাইস হিসেবে বাছাইকৃত জিটি নিও৫ সিরিজের ফোনে আছে ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা। ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার কারণে ডিভাইসটি বিশ্বের অন্যতম দ্রুত চার্জের স্মার্টফোন বিবেচিত হয়।

কান্তার ব্র্যান্ডজের গ্লোবাল চেয়ার ও কান্তার গ্রেটার চায়না সিইও ডোরিন ওয়্যাং জানান, শুধু ক্রয়ক্ষমতার ওপর গুরুত্ব দিলে ব্র্যান্ডের প্রতিযোগিতামূলক মনোভাব নষ্ট হয়। ব্র্যান্ডটি নতুন ক্রেতাদের মন জয় করতেও ব্যর্থ হয়। চীনা বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন সাশ্রয়ী দামের চেয়ে অর্থপূর্ণ মানোন্নয়নে নিজেদের পরিচয় পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত