আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোবাইল রে ট্রেসিংয়ে নতুন মাত্রা নিয়ে এলো রিফাইন্ড ফিসরে ইঞ্জিন

মোবাইল রে ট্রেসিংয়ে নতুন মাত্রা নিয়ে এলো রিফাইন্ড ফিসরে ইঞ্জিন

ছবি: এলএবাংলাটাইমস

মোবাইল রে ট্রেসিং এর যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে অপো বিরামহীনভাবে ইন্ডাস্ট্রির অন্য পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে এবং ২০২১ সালে এটি ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো মোবাইল ডিভাইসের জন্য ফিসরে ইঞ্জিন নামক একটি রে ট্রেসিং সল্যুশন নিয়ে আসে। সিগগ্রাফ ২০২২ এ অপো গ্লোবাল ডেভেলপারদের কাছে মডিফিকেশন ও রিডিস্ট্রিবিউশন এর জন্য ফিসরে ইঞ্জিন ১.০ নিয়ে আসে, একইসাথে এর পরবর্তী ধাপ অর্থাৎ ফিসরে ইঞ্জিন ২.০ এর উদ্বোধন চলতে থাকে যার মাধ্যমে অপো-এক্সক্লুসিভ রে ট্রেসিং ইফেক্টস, একটি মিক্সড রেন্ডারিং পাইপলাইন ও অফলাইন ফুল পাথ ট্রেসিং সহ আরো উন্নত রে ট্রেসিং সক্ষমতার সংযোজন ঘটাবে।

সিগগ্রাফ ২০২৩ চলাকালীন ভিজিটররা অপটিমাইজড ফিসরে ইঞ্জিন এর উপর ভিত্তি করে নির্মিত শ্যুটার মোবাইল গেম ‘ক্যাম্পগার্ড ৩.০’ ও উপভোগ করতে পারবেন। এর আগের গেমটির সাথে তুলনা করলে এটি আরো অনেক বেশি স্পষ্ট ও বাস্তবসম্মত। গেমের চরিত্র, আকাশ, আয়নায় দেখা মেঘ এবং অন্য সব সারফেস সূর্যালোকের সাথে যুক্ত হতে পারে এবং এই গ্রাফিকস অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

রিয়েল-টাইমের সাহায্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা পরিচালিত হার্ডওয়্যার ভিত্তিক রে ট্রেসিং, প্রোপাগেশন, রিফ্লেকশন এবং রিফ্রেকশন এসব মিলিয়ে ম্যাট্রিক্স ও স্কাইলাইন ওয়ালপেপারের অপটিক্যাল ইফেক্টগুলো আরো বেশি স্পষ্ট। একই সময়ে ব্যবহারকারীরা অপো এবং তাইচি ল্যাং এর একটি যৌথ উদ্যোগ– ফিজিক্স ইঞ্জিনের ওয়ালপেপারগুলোর দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টসও উপভোগ করতে পারেন। মখমলের পর্দার মতো মসৃণ এই ওয়ালপেপারগুলো ডিসপ্লেতে থাকা স্বতস্ফূর্ত, প্রাকৃতিক এবং বাস্তব জীবনের খুঁটিনাটিতে পরিপূর্ণ আতশবাজির সাথে দারুণ মানিয়ে যায়। অপো মোবাইল ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং হাই রেজল্যুশন ইমেজ ও লো পাওয়ার কনজাম্পশনের একটি নিখুঁত সমন্বয়।

অপো মোবাইল ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং হাই রেজল্যুশন ইমেজ ও লো পাওয়ার কনজাম্পশনের একটি নিখুঁত সমন্বয়
এআই মডেলটি ছবির আগের ফ্রেমগুলো থেকে পাওয়া মোশন ডেটা ও ফিডব্যাক ব্যবহার করে কম পিক্সেলের লোয়ার-রেজল্যুশন এর ছবিগুলোর নমুনা তৈরি করে‘রেন্ডার’ করে এবং এর মাধ্যমে মোবাইল ইউজাররা পাওয়ার কনজাম্পশনের কোনো চিন্তা ছাড়াই একটি উচ্চ-মানের গেমিং অভিজ্ঞতা পেতে পারবেন।

মোবাইলে শ্যাডারএনএন দ্বারা পরিচালিত স্টেবল ডিফিউশন ও স্টাইল ট্রান্সফার সহ আরো অনেক অ্যাপ্লিকেশনই অপোর কাছ থেকে এসেছে।

অপোর কম্পিউটিং অ্যান্ড গ্রাফিকস রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান চেন লি বলেন, 'মোবাইল গ্রাফিকস ও কম্পিউটার ভিশন এর ডেভেলপমেন্টে উৎসাহ প্রদানে অপো সবসময়ই বদ্ধপরিকর। গত বছর আমরা কোয়ালকম টেকনোলজিস এর সাথে পার্টনারশিপ এর মাধ্যমে একটি অসাধারণ হার্ডওয়্যার ভিত্তিক মোবাইল রে ট্রেসিং অভিজ্ঞতা আনার চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন প্রযুক্তির ডেমোর মধ্য দিয়ে সিগগ্রাফ অডিয়েন্সের সাথে আমরা আমাদের সর্বশেষ অগ্রগতির কথা ভাগ করে নিতে চাই'।

শেয়ার করুন

পাঠকের মতামত