আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশে চালু হচ্ছে টেলিমেডিসিন

বাংলাদেশে চালু হচ্ছে টেলিমেডিসিন

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ
দেশের ৪৮৭টি উপজেলায় আইসিটি বিভাগের
অধীনে টেলিমেডিসিন সেবা চালু করা হচ্ছে
বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি
বলেছেন, তৃণমূলের দরিদ্র রোগীরা যেন
টেলিকনফারেন্সের মাধ্যমে ঢাকার বিশেষজ্ঞ
ডাক্তারদের সঙ্গে কথা বলে পরামর্শ গ্রহন
করতে পারে সেজন্য সরকার এমন উদ্দ্যোগ
নিয়েছেন।
তিনি শনিবার বেলা সাড়ে ৯টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে এক্স-রে মেশিনের উদ্বোধন
শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। এরপর
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ও
চিকিৎসা নিতে আসা রোগীদের শারীরিক অবস্থার
খোঁজ খবর নেন এবং রোগীদের সঠিকভাবে
চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদানের জন্য ডাক্তারদের
পরামর্শ দেন।
তিনি বলেন, হাসপাতালের পরিবেশ সুষ্ঠু-সুন্দর এবং
পরিচ্ছন্ন রাখার জন্য রোগী এবং রোগীদের
অভিভাবকদের আরো সচেতন হতে হবে। এ সময়
তার সঙ্গে সিভিল সার্জেন ডা. ফেরদৌস নিলুফার,
উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,
উপজেলা নির্বাহী অফিসার হেনরী কুবী, পৌরসভার
নব-নির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন।
পরে বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে
আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক এমপি বলেন, তথ্য প্রযুক্তির
মাধ্যমে দেশকে ডিজিটাল বির্নিমানের জন্য
শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,নিরাপত্তা ও কর্মসংস্থান ক্ষেত্রে
ইন্টারনেট ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় তিনি ইনফো সরকার-২ প্রকল্পের আওতায়
ই-সেবা সম্প্রসারণের জন্য আলাদি আইপিএম
ক্লাবকে একটি ল্যাপটপ ও মোবাইলসহ ১০ধরনের
সরঞ্জাম, স্বপ্ন প্যাকেজের আওতায়
জীবনকায়নের জন্য ১৮জন মা’কে একটি করে
গাড়ী, ১৭জন দরিদ্র মায়ের মাঝে আবাসনের জন্য
ঢেউটিন ও স্যানিটারী সরঞ্জাম, বিদ্যুত বিহীন ১৫৫টি
ধর্মীয় ও দুস্থ্য পরিবারের মাঝে সৌর বিদ্যুতের
সরঞ্জাম এবং বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিমের
পক্ষ থেকে এক হাজার দরিদ্র জনগনের মাঝে
কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত