আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গুগলের সহপ্রতিষ্ঠাতা ব্রিনের বিবাহবিচ্ছেদ

গুগলের সহপ্রতিষ্ঠাতা ব্রিনের বিবাহবিচ্ছেদ

ছবি: এলএবাংলাটাইমস

গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের সঙ্গে তাঁর স্ত্রী নিকোল শানাহানের বিচ্ছেদ হয়েছে। গত মে মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে সম্প্রতি। জানা গেছে, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নিকোলের ‘সম্পর্ক’ আছে জানার পরই তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন ব্রিন।

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স শুক্রবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, তাতে আদালতে দাখিল হওয়া নথির বরাতে বলা হয়, গত ২৬ মে নিকোল–ব্রিন দম্পতির বিচ্ছেদ হয়। এই দম্পতির চার বছর বয়সী এক মেয়ে আছে। তার আইনিসহ সব দায়িত্ব দুজনের ওপর থাকবে।

নিকোল ছিলেন ব্রিনের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যান ওজসিস্কির সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। ওই বছরই নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ান ব্রিন। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

বিয়ের তিন বছরের মাথায় ২০২১ সালে আলাদা হয়ে যান ব্রিন ও নিকোল। পৃথক জায়গায় বাস করতেও শুরু করেন তাঁরা। আলাদা থাকা শুরু করার এক মাসের মাথায় ব্রিন বিবাহবিচ্ছেদের আবেদন করেন। বিচ্ছেদের আবেদন করার আগে গুঞ্জন ওঠে ব্রিনের ‘বন্ধু’ ইলন মাস্কের সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়েছেন নিকোল। তবে নিকোল ও ইলন মাস্ক উভয়ই তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করছেন।

এর কিছুদিন পর মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনামে বলা হয়, ‘ব্রিনের স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের জেরে মাস্ক ও ব্রিনের বন্ধুত্বের অবসান’।

গত ২৫ জুলাই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন, তাতে মাস্ক বলেন, ‘সের্গেই ও আমি এখনো বন্ধু। গত রাতেও আমরা একসঙ্গে পার্টি করেছি। বিগত তিন বছরে নিকোলের সঙ্গে আমার মাত্র দুবার দেখা হয়েছে। দুবারই অনেক লোকের মধ্যেই আমাদের সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে প্রণয়ঘটিত কোনো সম্পর্কের বিষয়ই নেই।’

ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করে একই মাসে নিকোলও বক্তব্য দেন। তিনি বলেন, মাস্কের সঙ্গে তাঁর প্রণয়ঘটিত কোনো সম্পর্ক নেই। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক ছিলও না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত