আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গুগলের ২৫তম জন্মদিন

গুগলের ২৫তম জন্মদিন

বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ২৫তম জন্মদিন আজ। ১৯৯৮ সালের এই দিনে স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটি। এখন বিশ্বের সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট এটি। শতাধিক ভাষা ও ফি বছর কয়েক হাজার কোটি সার্চের উত্তর দেয় গুগল।

গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্ট্রিমিংভিত্তিক গেম খেলা, এমনকি চালকবিহীন গাড়ি নিয়েও কাজ করছে প্ল্যাটফর্মটি।

জন্মদিন উপলক্ষে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিন এবং গুগলের শুরুর দিককার কথা।

শুরুতে এর উদ্যোক্তারা চেয়েছিলেন এমন একটা ওয়েবসাইট তৈরি করতে, যার মাধ্যমে অন্য ওয়েব পেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে। এর ভিত্তি হবে অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলো তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে।

মজার ব্যাপার হলো- শব্দের বানান ভুল থেকে গুগল নামের উৎপত্তি। গুগল নামটি এসেছে গাণিতিক হিসাবের গোগল (googol) ভুল করে লেখার মাধ্যমে, যার মানে হলো ১ এর পর ১০০টি শূন্য।

এ নিয়ে একটি গল্প প্রচলিত আছে যে, একজন প্রকৌশলী বা ছাত্র প্রকৃত নামের বদলে এই ভুল বানানটি লিখেছিলেন। সেই ভুল নামই বেছে নিয়েছিলেন ল্যারি ও সের্গেই।

যখন গুগল প্রতিষ্ঠা করা হয় তখন পেজ ও ব্রিন দুজনই ছিলেন তরুণ। পেজের বয়স ছিল ২২ বছর, ব্রিনের ২১।

গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগলপ্লেক্স নামে। এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত। ২০০১ সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ। গুগলের নিজস্ব ই-মেইল সেবা জি-মেইলের কথা ঘোষণা করা হয় ২০০৪ সালের ১ এপ্রিল। এছাড়া, ২০০৬ সালে গুগল পরিবারের সদস্য হয় ইউটিউব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত