আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

চার্জিং প্রযুক্তিতেও বাইপাস চার্জিং!

চার্জিং প্রযুক্তিতেও বাইপাস চার্জিং!

বাইপাস শব্দটি ব্যাপক জনপ্রিয়। চার্জিং প্রযুক্তিতেও বাইপাস চার্জিং রয়েছে। তবে সেটা এতদিন ল্যাপটপের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য ছিল। প্রতিটি ক্ষেত্রেই শব্দটি বিকল্প কোনো পদ্ধতি বা রাস্তা বোঝায়। বাইপাস যখন চার্জিং প্রযুক্তি, তখন এর মাধ্যমে ল্যাপটপ কাজ করবে ব্যাটারির সাহায্য ছাড়াই, শুধু চার্জারে যুক্ত থেকে। তাই নিরাপদ ও সেরা পারফরম্যান্স পেতে এখন স্মার্টফোনেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যদিও সব স্মার্টফোনে এই প্রযুক্তি নেই। কিন্তু তা আস্তে আস্তে যুক্ত হতে শুরু করেছে।

হ্যাকিং থেকে নিরাপদ রাখুন স্মার্টফোনহ্যাকিং থেকে নিরাপদ রাখুন স্মার্টফোন
বাইপাস চার্জিং প্রথমে ফ্ল্যাগশিপ ফোন যেমন স্যামসাং ও আসুসে বেশি পাওয়া যেত। সম্প্রতি বাজারে ইনফিনিক্স মিড বাজেটের ফোনেও বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত করছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যাটারিকে পাশ কাটিয়ে সরাসরি চার্জার থেকে চার্জ সংগ্রহ করার প্রযুক্তি। ফোন এখন ব্যাটারি না থাকলেও ওয়াল চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়৷ এভাবে ফোনের চার্জ সংরক্ষণের উপায় নেই। সরাসরি চার্জ ফোনের মাদারবোর্ডে যুক্ত হয়ে মোবাইল চালু রাখবে। যখন বাইপাস মোড অফ থাকবে তখন ফোন সাধারণ মোডেই থাকবে ও চার্জ গ্রহণ করতে থাকবে।

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দিয়েছে পাবলিক পোস্টমেটার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দিয়েছে পাবলিক পোস্ট
প্রশ্ন হতেই পারে, বাইপাস চার্জিং থাকলে কি সুবিধা পাওয়া যেতে পারে। হাল আমলে সাধারণ কাজ, বিনোদন বা গেমিং ইত্যাদি প্রয়োজনে আমরা স্মার্টফোনেই সারাদিন সময় কাটাই। এমনও সময় আসে যখন আমাদের স্মার্টফোনকে চার্জে রেখেই কাজ চালাতে হয়। সাধারণত, চার্জিংয়ের সময় ফোন অনেক তাপ উৎপন্ন করে যাকে হিটিং ইস্যু বলা হয়। ভিডিও এডিটিং বা গেমিংয়ের মতো কাজ করার সময় এই তাপ বেড়ে দ্বিগুণ হয়, যা ফোনের জন্য খুবই বিপজ্জনক। অনেক সময় মোবাইল বিস্ফোরণও ঘটতে পারে। স্মার্টফোনের ব্যাটারি ও অন্যান্য অংশের জন্য অতিরিক্ত তাপ ক্ষতিকর। গরম ফোন হাতে ধরে রাখাও খুব একটা সুখকর অনুভূতি নয়।

সুতরাং, চার্জার প্লাগ-ইন করার সময় বাইপাস চার্জিং মোড চালু থাকলে স্মার্টফোন একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ব্যাটারিতে পাঠায়। এরপর বাকি শক্তি ফোনের মাদারবোর্ডে পাঠিয়ে দেয়। অর্থাৎ, মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাইকে বাইপাস করে দেয়। এই একটি সুবিধা অনেকটাই নিরাপদ। ফ্ল্যাগশিপে যদিও এর কার্যকারীতা বেশি মিডর‍্যাঞ্জে তা কেমন করবে সেটিই দেখার বিষয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত