আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মেটার নতুন চ্যাটবট!

মেটার নতুন চ্যাটবট!

মেসেঞ্জারে মেটা নতুন কিছু চ্যাটবট আনতে চলেছে। মেটার বস মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এই চ্যাটবটগুলোর আলাদা ব্যক্তিত্ব থাকবে৷ চ্যাটবটগুলোর নির্দিষ্ট বিষয়ে থাকবে বিশেষজ্ঞ জ্ঞান।

মার্ক জাকারবার্গ বলেছেন, চ্যাটবটগুলোর এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো নিয়ে কাজ চলছে। এই নতুন চ্যাটবটকে নাম দিয়েছে 'মেটা এআই'। বিবিসি তাদের নিজস্ব প্রতিবেদনে প্রাপ্ত তথ্য উপাত্তের ওপর নির্ভর করে কিছু সংবাদ দিয়েছে। তারা পরীক্ষা করতে না পারলেও জানিয়েছে এললামা-২ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করেই এই নতুন চ্যাটবট নির্মাণ করা হয়েছে৷

নতুন ব্যক্তিত্বসম্পন্ন চ্যাটবট শুধু প্রশ্নের উত্তরই দেবে না। বিনোদনের কথা চিন্তা করেই চ্যাটবট ডিজাইন করা হয়েছে। মেটার তথ্যমতে এনএফএল তারকা টম ব্র‍্যাডি 'ব্রু' নামে একটি চ্যাটবটের চরিত্র হিসেবে ইতোমধ্যে রেকর্ডিং শুরু করেছেন। ক্রীড়াজগতের বিশ্লেষক হিসেবে এই বিশেষ চ্যাটবট। অন্যদিকে ইউটিউবের জনপ্রিয় তারকা মিস্টার বিস্ট 'জাক' নামে চ্যাটবটের ভূমিকায় থাকবে। জাক একজন বড় ভাই যিনি কি-না ব্যবহারকারীকে পঁচাবেন। খুব শীঘ্রই চ্যাটবটগুলো চালু হবে এবং প্রথমে যুক্তরাষ্ট্রে এই ফিচার ব্যবহার করতে দেওয়া হবে।

মেটার এই ঘোষণার তাৎপর্য একটু আলাদা। ওপেনএআই আগের দিন ঘোষণা দিয়েছে তাদের চ্যাটবট এখন ওয়েব স্ক্রল করতে পারে। মেটার এই ঘোষণা সম্পূর্ণ নতুনভাবে চ্যাটবট ব্যবহারের বিষয়টি তুলে ধরে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত