আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ইলেকট্রিক স্কুটার

ইলেকট্রিক স্কুটার

Honda Motocompacto নামের সেই ইলেকট্রিক স্কুটারটি ফোল্ডেবল। উদ্ভট আকারের সেই ই-স্কুটার আপনি স্যুটকেসের মতোই বহন করতে পারবেন। আসলে এই স্যুটকেস আকারের ইলেকট্রিক স্কুটারটিকে হোন্ডা অনেকটাই তাদের পুরোনো মডেলগুলির মতো করেছে। ইলেকট্রিক স্কুটারটি খুবই হালকা, এর ওজন মাত্র ১৯ কেজি। হাতে করেই আপনি এটিকে বহন করতে পারবেন।

 

স্কুটারটিকে যদি একটা স্যুটকেসে ভরে যেখানে-সেখানে বেড়াতে যেতে পারতেন, কেমন হতো তাহলে? মন্দ হতো না, কী বলেন! পার্কিস স্পেসের ঝামেলা নেই! জাপানিজ অটোমেকার হোন্ডা কিন্তু এবার সেরকমই একটা ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। Honda Motocompacto নামের সেই ইলেকট্রিক স্কুটারটি ফোল্ডেবল। উদ্ভট আকারের সেই ই-স্কুটার আপনি স্যুটকেসের মতোই বহন করতে পারবেন। আসলে এই স্যুটকেস আকারের ইলেকট্রিক স্কুটারটিকে হোন্ডা অনেকটাই তাদের পুরোনো মডেলগুলির মতো করেছে।

ফোল্ডেবল নিয়ে কাজ করেছে অ্যাপলফোল্ডেবল নিয়ে কাজ করেছে অ্যাপল
১৯৮০ সালের দিকে জাপানিজ ম্যানুফ্যাকচারার হোন্ডার কাছেই এমন একটি স্কুটার ছিল, যার বুটস্পেসে পুরো গাড়িটাই ফিট করে যেত। হোন্ডার মটোকম্প্যাক্টো ইলেকট্রিক স্কুটারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কম্প্যাক্ট এবং ফোল্ডেবল। অর্থাত্ আপনি এটিকে ফোল্ড করেও যেখানে সেখানে ঘুরতে পারবেন। অনেক সময়ই আমাদের অনেকটা দূরে যেতে ট্রেন বা বাস ধরতে হয়। কিন্তু ট্রেন বা বাস থেকে নেমেই আবার গন্তব্যে পৌঁছাতে অটো বা রিকশা ধরতে হয় আমাদের। এখন একবার ভেবে দেখুন, এরকম যদি একটা স্যুটকেসের মতো স্কুটার আপনার কাছে থাকে, তাহলে আপনি তা যেখানে খুশি নিয়ে যেতে পারেন।

Honda Motocompacto ইলেকট্রিক স্কুটারটি খুবই হালকা, এর ওজন মাত্র ১৯কেজি। হাতে করেই আপনি এটিকে বহন করতে পারবেন। হন্ডার জানিয়েছে, শহরে যাতায়াত করার জন্য ইলেকট্রিক স্কুটারটি যথার্থ। সংস্থাটি আরও জানিয়েছে, একজন ব্যক্তির হাঁটার গতির অন্তত তিনগুণ গতিতে দৌড়াতে পারে মটোকম্প্যাক্টো ইলেকট্রিক স্কুটারটি। মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই ই-স্কুটারটি তার সর্বাধিক স্পিড ছুঁতে পারে। তবে এর সিট ক্যাপাসিটি মাত্র একটাই ১২০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে স্কুটারটি।

যেকোনো সাইজের ভিডিও আপলোড করুন ইনস্টাগ্রামেযেকোনো সাইজের ভিডিও আপলোড করুন ইনস্টাগ্রামে
এই ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটারে ফ্রন্ট-হুইল মোটর রয়েছে। সেই মোটর ০.৬ বিএইচপি পাওয়ার এবং ১৬এনএম পিক টর্ক দিতে পারে। ইলেকট্রিক স্কুটারটি ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারও অফার করছে। রয়েছে একটি ৬.৮ এএইচ ব্যাটারি প্যাক, যা এক চার্জে ২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তবে স্কুটারটিকে চার্জ করতে গেলে আপনাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় দিতে হবে। সাধারণ ১১০ ভোল্ট চার্জিং সকেটের সাহায্যেই স্কুটারটি চার্জ করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত